Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হবিগন্জ জেলা সমিতির অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: October 14, 2018 | 4:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র হবিগন্জ জেলা সমিতি ইনক এর নব নির্বাচিত কমিটির অভিষেক গত ৭ ই অক্টোবর রবিবার এক অনাড়াম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মহিবুর রহমান বার ভুইয়া।

  

নব নির্বাচিত সভাপতি  মূলধারার রাজনীতিবিদ, হেলডন নিউজার্সীর কমিশনার, কমিউনিটির পরিচিত মুখ দেওয়ান বজলু চৌধুরী ২য় বারের মত সেক্ক্রেটারী সৈয়দ নোমান ও তাদের কমিটিকে  বিদায়ী সভাপতি আশিকুর রহমান ফুল দিয়ে বরণ করেন এবং নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। জ্যাকসন হাইটস এর পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কের বাংলাদেশ কন্স্যুলেট এর কন্সাল জেনারেল সাদিয়া ফায়জুন্নেসা । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটর্ণী মঈন চৌধুরী, জালালাবাদ

এসোসিয়েশন এর সভাপতি বদরুল খান, শামীম গফুর সহ বিভিন্ন সংগঠনের আমন্ত্রীত নেত্রীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ  ছাড়া ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিবুর রহমান বারভুইয়া,  সৈয়দ আ: ওয়াহেদ, জকি চৌধুরী, ইন্জি: হাবিবুর রহমান, এডভোকেট নাসির উদ্দিন, সাফি উদ্দিন তালুকদার, আজদু মিয়া, সাব্বির কাজী, এম. আলমগীর মিয়া, মিয়া মো: আছকির,শেখ জামাল হোসেন। সুদুর আলবেনি ও মিশিগান থেকে উপস্থিত হন মাজহারুল ইসলাম রিপন ও আলীরাজা । অনুষ্ঠানটিতে গ্র্যাণ্ড স্পন্সর করেন শাওন সাইফুল্লাহ, স্পন্সরদের অন্যরা হলেন এসেনশিয়েল হোম কেয়ার, এম, ডি জাকির হোসেন ও নিউইয়র্ক লাইফ ইন্স্যুরেন্স এর সোহেল রাণা। অনুষ্ঠানের প্রারম্ভে সমিতির ওয়েব সাইট উদ্বোধন করা হয় ও নন প্রফিট হিসেবে নিবন্ধিত করন সম্পর্কে ধারণা প্রদান করেন সেক্রেটারী সৈয়দ নোমান।

শেষে সভাপতির বক্তব্যে দেওয়ান বজলু বলেন তার উপর অর্পিত দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করবেন এবং হবিগন্জবাসীর সংগে কমিটির সকল সহ একটা সৌহার্দ্য পূর্ণ অবস্থান সৃষ্টির চেষ্টা তিনি অব্যাহত রাখবেন। শেষে ধন্যবাদ জানিয়ে সভাপতি দেওয়ান বজলু সকলকে নৈশ ভোজের  আমন্ত্রণ এর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 হলভর্তি হবিগন্জবাসীর উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রায়ান তাজ ও তার স্ত্রী প্রমি তাজ। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV