Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হাজী আখলিছ মিয়ার আত্মার মাগফেরাত কামনায় নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: August 28, 2018 | 1:11 PM

https://www.facebook.com/USANewsNY/videos/454567531716598/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ট্রাস্টি বোর্ড সদস্য মরহুম হাজী আখলিছ মিয়ার আত্মার মাগফেরাত কামনায় ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার আল আকসা পার্টি হলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ আগস্ট সোমবার বাদ মাগরিব নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল হক চৌধুরী, যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী ও কোষাধ্যক্ষ ইমরান আলী। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাজী আখলিছ মিয়ার প্রপৌত্র হাফিজ তৌহিদ মিয়া।
অন্যদের মধ্যে মরহুমের স্মৃতিচারণ করেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আব্দুস শহীদ, সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকানস’র চেয়ারম্যান হাসান আলী, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজী মনির আহমদ, নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল বাছির খান, মরহুমের ছেলে তৌফিক মিয়া ও বাবুল মিয়া, কমিউনিটি এক্টিভিস্ট সফি উদ্দিন তালুকদার প্রমুখ। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী নবীগঞ্জবাসী এসময় উপস্থিত ছিলেন।


বক্তারা হাজী আখলিছ মিয়ার জনকল্যানমূলক কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, তার অবদানকে প্রবাসীরা সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ট্রাস্টি বোর্ড সদস্য হাজী আখলিছ মিয়া সম্প্রতি নিউইয়র্কে ইন্তেকাল করেন।

https://www.facebook.com/USANewsNY/videos/2260535924180937/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV