Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র থ্যাংকসগিভিং ডে উদযাপন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: November 29, 2019 | 7:08 PM

https://www.facebook.com/USANewsNY/videos/552296665364855/

https://www.facebook.com/USANewsNY/videos/535128877327145/

https://www.facebook.com/USANewsNY/videos/989572184737270/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো থ্যাংকসগিভিং ডে। গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত ও উপভোগ্য এ উৎসবে টার্কি ছাড়াও ছিল মজাদার সব খাবার-দাবার। মূলত: ‘থ্যাংকসগিভিং ডে’ হলেও কোন কিছুরই কমতি রাখেন নি আয়োজকরা। খলিল বিরিয়ানীর বড় টার্কি ছাড়াও কেক কেটে আপ্যায়ন করা হয় অতিথিদের। এতসব আয়োজনে অংশ নিয়ে তৃপ্তির ঢেকুর তুলেন রসনা বিলাসী অতিথিরা।

বিশিষ্ট সঙ্গীত শিল্পী শারমিন তানিয়া ও শিপু চাকলাদারের মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
উৎসবে হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঙ্গালী চেতনা মঞ্চের সভাপতি আবদুর রহিম বাদশা, খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান, হৃদয়ে বাংলাদেশ’র সাহিত্য সম্পাদক মাকসুদা আহমেদ, নারী নেত্রী মেহের চৌধুরী, ৭১’র যুদ্ধবন্দী আব্দুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট শাহ বদরুজ্জামান রুহেল, মাসুদ রানা, রায়হান জামান রানা, বান্টি প্রমুখ।

ব্যতিক্রমী এ উৎসবে রাজনীতিক, ব্যবসায়ী, কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, নতুন প্রজন্ম সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকন, সহ সভাপতি মামুন রহমান, সাধারণ সম্পাদক পল্লব সরকার, যুগ্ম সম্পাদক শারমিন রহমান তানিয়া, সাহিত্য সম্পাদক মাকসুদা আহমেদ, কার্যকরী সদস্য মোতাসিন বিল্লাহ তুষার ও মাসুদ রানা।

বক্তারা এমন উদ্যোগের জন্য হৃদয়ে বাংলাদেশের’র ভূয়সী প্রশংসা করে বলেন, হৃদয়ে বাংলাদেশ প্রবাসে দেশীয় সংস্কৃতির আবহে নানা অনুষ্ঠান আয়াজনের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে।


আয়োজক সংগঠনের সভাপতি বিশ্বজয়ী সাইকেলিষ্ট সাইদুর রহমান লিংঙ্কন বলেন, হৃদয়ে বাংলাদেশ’র ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠান সফল করার জন্যে সকলকে আন্তরিক ধন্যবাদ। তিনি বলেন, সবার এমন সহযোগিতা আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। সবাইকে সাথে নিয়ে প্রবাস প্রজন্ম সহ মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয়ে এগিয়ে যাবে সংগঠনটি। সাইদুর রহমান লিংঙ্কন সংগঠনের আয়োজনে আসন্ন বিজয় উৎসব সফলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্যে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV