নিউইয়র্কে ১৫ বিশিষ্ট নারীকে সম্মানিত করলো ফুলকলি
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে ১৫ বিশিষ্ট নারীকে সম্মানিত করলো ফুলকলি। এ উপলক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় জ্যামাইকা তাজমহল রেস্টুরেন্টে অবহেলিত ও বঞ্চিত মানুষের সংগঠন ফুলকলি ফাউন্ডেশন মানুষ মানুষের জন্য আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বিজ্ঞানী ড. নূরুন নবী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নরুন্নবী, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, বিশিষ্ট অভিনেতা জামাল উদ্দীন হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা নাসির আলী পল, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক জাকারিয়া চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক শাহীনুর করিম খান, জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, প্রথম আলো ইউএসএ’র চেয়ারম্যান ও প্রকাশক মিজানুর রহমান দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফুলকলি ফাউন্ডেশন অব আমেরিকার প্রেসিডেন্ট সাংবাদিক বেলাল আহমেদ ও সভাপতিত্ব করেন ফুলকলি ফাউন্ডেশন অব আমেরিকার প্রধান উপদেষ্টা ও এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ।
অনুষ্ঠানে বক্তারা ১৫ জন বিশিষ্ট নারীকে অভিনন্দিত করেন, যারা প্রবাসের শত কর্মব্যস্ততার মধ্যে থেকেও কমিউনিটির উন্নয়নে ও সেবায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ‘মানুষ মানুষের জন্য’-এই সেøাগানটির ওপরও আলোচনা করেন বক্তারা।
পরে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ১৫ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেনÑ রেখা আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, ড. জিনাত নবী, নাঈমা খান, রওশন আরা হোসেন, লুৎফুন নাহার লতা, ডা. জাকিয়া হোসেন, বিবি হোসাইন, বি মেহের আফরোজ, স্বপ্না কাওসার, শিল্পী নিলুফার বানু লিলি, ডা. নাহিদ খান, রোকেয়া আকতার, মনিকা রায়।
সবশেষে মনোমুগ্ধকর পুরোনো দিনের গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত বাংলাদেশের টেলিভিশন এবং রেডিওর সিনিয়র শিল্পী নিলুফার বানু লিলি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!