নিউইয়র্কে ২০ হাজার বাংলাদেশীসহ ৯৬ হাজার ড্রাইভারের অর্থ চুরির মামলা উবারের বিরুদ্ধে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে ২০ হাজারের অধিক বাংলাদেশীসহ ৯৬ হাজার ট্যাক্সি ড্রাইভারের অর্জিত অর্থের বড় একটি অংশ চুরির অভিযোগে উবারের বিরুদ্ধে নিউইয়র্কে ফেডারেল কোর্টে মামলা দায়ের করা হয়েছে। ৬ নভেম্বর ম্যানহাটানে ফেডারেল কোর্টে এই মামলা দায়ের করেছে ‘নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্স’।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, উবার ড্রাইভারের অর্জিত মোট অর্থ থেকে সম্পূর্ণ বেআইনীভাবে ট্যাক্স কর্তনের পাশাপাশি ব্ল্যাক কার ফান্ড সারচার্জ এবং তাদের সার্ভিস ফি কেটে নিয়েছে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত। এরফলে দিনভর ট্যাক্সি চালিয়ে যাত্রীভাড়া বাবদ ১০০ ডলার আয় হলে, তার বড় একটি অংশ উবারের একাউন্টে চলে যায়। সেই ড্রাইভারের ভাগ্যে জোটে বড়জোর ৪০ ডলার। শুধু তাই নয়, ড্রাইভারের সাথে উবারের প্রতারণার বড় একটি অভিযোগ রয়েছে যে, বৃষ্টি অথবা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা বিশেষ কোন কারণে যাত্রীর সংখ্যা বেড়ে গেলেই উবারের সিস্টেমে ভাড়া বাড়ানো হয়, যার হিস্যা পান না ড্রাইভাররা। ড্রাইভারের সাথে স্বাভাবিক যে চুক্তি রয়েছে সে অনুযায়ী প্রদান করা হয়। এ বিষয়টি অবশ্য দায়েরকৃত মামলায় এখনও অন্তভর্’ুক্ত করা হয়নি বলে জানা গেছে।
কঠোর পরিশ্রমী ড্রাইভারের সাথে প্রতারণার মাধ্যমে টাক্স এবং সারচার্জ কেটে নেয়ার ঘটনায় ২০১৭ সাল পর্যন্ত ৫ বছরে উবার কমপক্ষে ৮৬ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে বলে মামলা দায়েরকারি ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের কর্মকর্তা টিপু সুলতান এনআরবি নিউজকে জানান। এই সংগঠনের নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই উবারের ছলচাতুরির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বলেন, ট্যাক্সি ড্রাইভাররা দিনশেষে খালি পকেটে বাসায় ফিরলেও উবারের মালিক বিলিয়ন ডলারের মুনাফা গড়েন বছর শেষে। আর এভাবেই অভিবাসী সমাজের সদস্য ট্যাক্সি ড্রাইভারের সাথে প্রতারণায় অভ্যস্ত হয়ে উঠেছে উবার কর্তৃপক্ষ। ড্রাইভারের অর্জিত অর্থ চুৃরির এমন ঘটনাকে বরদাশত করা যায় না বলেই আমরা আদালতে যেতে বাধ্য হলাম।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, উবার প্রতারণার ঘটনাগুলোকে পরিসংখ্যাণগত ভুল হিসেবে মেনে নিয়ে ২০১৭ বেশ ক’জন ড্রাইভারের অর্থ ফেরৎ দিয়েছে। তারা নাকি ভুলে অধিক অর্থ কেটে রেখেছিল। তবে মোট কতজনের কাছে থেকে কত মিলিয়ন ডলার কথিত সেই ভুলে কেটে রাখা হয়েছিল, তা বিস্তারিতভাবে প্রকাশ করেনি কিংবা মোট কতজনকে সেই ডলার ফিরিয়ে দিয়েছে তাও জানা যায়নি। যদিও ভুলের সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে বলেই মামলার উদ্ভব হলো। এনআরবি নিউজ
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








