নিউইয়র্কে ২ দিনব্যাপী বৈশাখী মেলা, গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফেরদৌস আরা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ১৩ ও ১৪ এপ্রিল ২দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে । জ্যাকসন হাইটসে পিএস ৬৯ স্কুলের এই মেলায় গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফেরদৌস আরা। রাফেল ড্র’তে পুরস্কার হিসেবে দেওয়া হবে নিউইয়র্ক-ঢাকা রিটার্ন টিকিট। প্রবেশ মূল্য ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই মেলায় খাবার-পোশাক-গহনার স্টলসহ মোট ৩০টি স্টল থাকবে।
বৈশাখ উদযাপন কমিটির সমš^য়ক ও মেলার পরিকল্পনাকারি তোফাজ্জল লিটন জানান,
বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। যে দর্শকগণ সুন্দর বাঙালি পোশাকে সেজে
মেলায় আসবেন তাদের জন্য আমরা ১০টি পুরস্কারের ব্যাবস্থা করেছি এক প্রতিযোগীতার মাধ্যমে। রাফে শিশু থেকে বৃদ্ধ যে কেউ এ প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবেন। প্রতিদিন থাকবে মেহেদী ও আলপনা অংকন। ধামাইল গান, পুথি পাঠ, পুতুল নাচ এবং কবি গানের আসর ও মিলনায়তানের ভেতরে-বাহিরে সাজ-সজ্জার মাধ্যমে আমরা নিউইয়র্কে মানুষদের নিয়ে যাবো আবহমান বাংলায়।
তোফাজ্জল লিটন আরো জানান, ১৩এপ্রিল বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে চন্দ্রা ব্যানাজীর পরিকল্পনা ও নির্দেশনায় নৃত্যাঞ্জলি নিউইয়র্ক পরিবেশন করেবে বৈশাখে বসন্তের রেশ শিরোনামের নৃত্যালেখ্য। অংশগ্রহণ করছে নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন সুর ও ছন্দ পরিবেশন করবে বৈশাখে আইসো বন্ধু এবং রঞ্জনী ইঙ্ক পরিবেশন করবে বৈশাখী নৃত্যানুষ্ঠান। চারু কন্ঠ শিশু-কিশোর সংগঠন ফারজিন রাকিবা কবিরের নির্দেশনায় পরিবেশন করবে আনন্দে বৈশাখ।
তোফাজ্জল লিটন আরো জানান, পৃথক শিল্পীরা গাইবেন রবীন্দ্র-নজরুল, ভাওয়াইয়া- ভাটিয়ালি, সারি ও বাউল এবং আধুনিক গান, কবে চর্চাপদ থেকে আধুনিক যুগের কবিতা আবৃত্তি। থাকবে একক এবং দলীয় নৃত্য। মেলায় স্টল নেওয়ার জন্য যোগাযোগ করা যাবে ৩৪৭-৬৫৬-৫১০৬, ৩৪৭-৬০৫-০৫৯৩, ৩৪৭-২৭৯-৩৪৯৮ এই নম্বরে।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








