নিউইয়র্কে ৩১ ডিসেম্বর থেকে মজুরি বাড়ছে
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির মজুরি বাড়ছে আগামী ৩১ ডিসেম্বর ২০১৮ থেকে। মজুরি বাড়ার এই বিলে নিউইয়র্কের গভনর্ণর এন্ডু কুমো স্বাক্ষর করেছেন। বর্তমানে নিউইয়র্ক সিটির ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় ১৩ ডলার। আগামী ৩১ ডিসেম্বর থেকে এই মজুরি হবে প্রতি ঘন্টায় ১৫ ডলার। ২০১৩ সালে ছিল মজুরি ১১ ডলার, ২০১৭ সালে ১৩ ডলার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার মজুরি বাড়ার ব্যাপারে একটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। শর্তটি হচ্ছে ১১ বছরের বেশি বয়সী প্রতিষ্ঠানে এই আইন ২০১৮ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ১০ বছরের নিচে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে এই মজুরি কার্যকর হবে ২০১৯ সালে। এছাড়া, যেসব প্রতিষ্ঠানে ১০ জন বা এর কম কর্মচারী রয়েছে তাদের ঘন্টা প্রতি মজুরি ১৩.৫০ ডলার এবং যেসব প্রতিষ্ঠানে ১১ জন বা এর বেশি কর্মচারী রয়েছে তাদের ঘন্টা প্রতি মজুরি ১৫ ডলার। লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টারে ৩১ ডিসেম্বর মজুরি বাড়বে ২ ডলার। এই এলাকায় ঘন্টা প্রতি মজুরি ছিলো ১২ ডলার।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!