Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৩ এপ্রিল ঢালিউড এ্যাওয়ার্ড

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: February 2, 2016 | 8:43 AM

নিউইয়র্কে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢালিউড এ্যাওয়ার্ড। এটি হবে ঢালিউড এ্যাওয়ার্ডের ১৫তম আসর। জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে বসবে এই তারকা মেলা। চলচ্চিত্র, সঙ্গীত আর টিভির জনপ্রিয় ৪০ জনের মতো তারকা এতে যোগ দেবেন। ১ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় আয়োজকরা এসব তথ্য জানান। জ্যাকসন হাইটস এর পালকি পার্টি হলে এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, ঢালিউড এ্যাওয়ার্ড আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিক এর কর্নধার আলমগীর খান আলম, টাইটেল স্পন্সর উৎসব ডটকমের সিইও রায়হান জামান, সঙ্গীত শিল্পী শাহ মাহবুব ও ফ্যাশন ডিজাইনার মাজেদ। শোটাইমের আলমগীর খান জানান, বরাবরের মতো এবারও বাংলাদেশের চলচ্চিত্র, টিভি এবং সঙ্গীতের ৪০ জন তারকা শিল্পী অংশ নেবেন। চলচ্চিত্র থেকে এবারে আসছেন শাকিব খান, অপু বিশ্বাস, অনন্ত জলিল ও বর্ষা, পরীমনি, মাহিয়া মাহি ও জায়েদ খান। সঙ্গীত শিল্পীদের মধ্যে যোগ দিচ্ছেন বাপ্পা মজুমদার,পার্থ মজুমদার, পড়শি, ইমরান, হৃদয় খান, শাহনাজ বেলী, শফি মন্ডল এবং চিরকুট ব্যান্ড । টিভি তারকাদের মধ্যে থাকবেন তিশা, বাধন, চঞ্চল চৌধুরী, তানজিলা তিশা, সুজানা জাফর, সজল, সাজু খাদেম, নওশিন প্রমুখ । সংবাদ সম্মেলনে আলমগীর খান আলম বলেন, ঢালিউড এ্যাওয়ার্ডে মোট ৩৫টি পুরস্কার দেয়া হয়। এদের মধ্যে বাংলাদেশী শিল্পীদের ৩০টি এবং যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পীদের ৫টি। তিনি বলেন, আমরা অত্যন্ত সফলতার সঙ্গে গত ১৫ বছর ধরে এই আয়োজন করে আসছি। এই আয়োজন প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশের সংস্কৃতির একটা সেতু রচনার অনুসঙ্গ হিসেবে কাজ করেছে। এ প্রজম্মের সন্তানরা তাদের পিতৃপুরুষের কৃষ্টি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে একটা সুস্পষ্ট ধারনা পাচ্ছে । প্রবাসে এই ধরনের উদ্যেগের কারনে তারা বাংলাদেশকে মনে রেখেছে। তা না হলে তারা বাংলাদেশকে ভুলে যেতো।
উৎসব ডটকমের সিইও রায়হান জামান বলেন, আমরা সব সময় এই ধরনের আয়োজনের সঙ্গে ছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা এবার শোটাইম আয়োজিত তারকা বহুল এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। বাংলাদেশ এবং এর সংস্কৃতির গভীর ভালোবাসা থেকেই উৎসব এই আয়োজনের সঙ্গে থাকছে । আশা করছি এটি একটি সফল আয়োজন হিসেবে প্রবাসী বাংলাদেশীদের কাছে দৃশ্যমান হবে।
উৎসব ডটকম বাদেও এবারেরর ঢালিউডে টাইটেল স্পন্সর থাকছে হিলসাইড হোন্ডা। মিডিয়া পার্টনার এনটিভি ও এটিএন বাংলা।

উল্লেখ্য ২০০২ সালে প্রথম ঢালিউড এ্যাওয়ার্ড আয়োজন করা হয়।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV