Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র যুবলীগের বর্ণিল উৎসব : বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার অঙ্গীকার

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: November 12, 2018 | 5:41 PM

https://www.facebook.com/USANewsNY/videos/506785399807086/

ইউএসএনিউজঅনলাইন.কম :: বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ে একযোগে কাজের অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ। এ উপলক্ষে জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম, সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী’; ‘জনগণের ক্ষমতায়ন, যুব সমাজ হও বলিয়ান’; ‘নৌকায় ভোট দিন’ লিখা ব্যানারের সামনে স্থাপিত মঞ্চে স্থানীয় সময় ১১ নভেম্বর রোববার সন্ধ্যায় আলোচনা ও বর্ণিল সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে সংগঠনটি। উৎসবমুখর পরিবেশে অতিথি ও নেতা-কর্মীদের সাথে নিয়ে অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মারক সংকলনের মোড়ক উন্মোচন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন।


যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বাহার খন্দকার সবুজ, শাহ সেলিম ও আমিনুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেষ্টা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কার্যকরী সদস্য আলী হোসেন গজনবী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সহ সভাপতি সাইকুল ইসলাম, উপদেষ্টা কফিল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এবং বাংলাদেশ ল’ সোসাইটির সভাপতি মোর্শেদা জামান, পেন্সিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক লুতৎফুর রহমান হিমু, মুক্তিযাদ্ধা মো: মুসা, মো সেলিম ও মো মনসুর কাইয়ুম।


অতিথিরা ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্য বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম সদস্য সাইফুল্লাহ ভুইয়া, একরামুল হক সাবু, আব্দুল ওয়াহিদ, আতিকুল রহমান সুজন, হুমায়ুন আহমেদ চৌধুরী, রিয়াদুল কাদির লস্কর মিঠু, শাহ রাহিম শ্যামল, তরিকুল ইসলাম বাদল, আকমাম খান, স্বপন কর্মকার, গনেশ কীত্তনিয়া,আব্দুল হাই পারভেজ, শেখ ওলি আহাদ, নাজমুল ইসলাম, ফজলু, স্বপন বিশ্বাস, মুরাদ আহমদ, সাহিদ সিরাজ সৈরভ, আজহারুল চৌধুরী, বাবুল আহমেদ মাষ্টার, রাজু, স্বপন আহমেদ, নিউইয়র্ক স্টেট যুবলীগের ফরহাদ আহসান, লিটন চৌধুরী, টিটু আহমেদ, আব্দুল আলীম, গিয়াস উদ্দিন, নিউইয়র্ক সিটি যুবলীগের রেজাউল আলম অপু, জুনায়েদ আহমেদ, শেখ সাজু হাসান, ইমরান আহমদ, ইমরান আলী টিপু, মহিউদ্দিন চৌধুরী খোকন, হাফিজ উদ্দিন, বক্ষর আহমদ, মনওয়ার হোসেন, হাছান খান, তহিদুর রহমান তওয়াব, জুনেদ আহমদ প্রমুখ।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা হুমায়ুন আহমদ চৌধুরীর সম্পাদনায় চার রঙ্গা চমৎকার একটি স্মরনীকা প্রকাশিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকি। দোয়া মুনাজাতে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ, জাতিসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে সমবেত জাতীয় সংগীত পরিবেশিত হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে পালন করা হয় ১ মিনিট নিরবতা।
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন তার বক্তৃতায় শেখ হাসিনার সরকারের সময় বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এবং যুবলীগের পক্ষ থেকে নেয়া নানা কাজের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে ২০২১ সালের মধ্যে দেশ ডিজিটালাইজড এবং মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ইতোমধ্যেই নি¤œমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।
মঞ্জুরুল আলম শাহীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল যুবকদের নিয়েই এই যুবলীগ। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ‘জনগণের ক্ষমতায়ন’ দর্শণের মাধ্যমে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করেছন। যুবলীগকে এই আদর্শ ধারণের মাধ্যমে এগিয়ে যেতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দেশ গড়ার ডাকে উজ্জীবিত যুক্তরাষ্ট্র যুবলীগের মেধাবী যুবনেতারা যুব সমাজের আলোকবর্তিকা হিসেবে পারবে এ বিকাশ ঘটাতে। তিনি বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখতে এ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ে একযোগে কাজ করতে তিনি যুক্তরাষ্ট্র যুবলীগের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ যুবলীগের গৌরবোজ্জ্বল ভূমিকার ইতিহাস তুলে ধরে বলেন, সুশৃংখল যুব সংগঠন যুক্তরাষ্ট্র যুবলীগে বিশৃংখলাকারীদের স্থান নেই। সবাইকে আসন্ন নির্বাচনে সরকারের পক্ষে উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার আহ্বান জানান তিনি।


যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরী বলেন, প্রবাসের সর্ববৃহৎ শক্তিশালী ও সুশৃংখল যুব সংগঠন যুক্তরাষ্ট্র যুবলীগের নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ কে সফল করতে যুবলীগের নেতাকর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র যুবলীগের বিগত দিনের কর্মকান্ড পর্যালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসী যুব সমাজকে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতিটি যুবলীগ কর্মী তৎপর। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার দু:সময়ের পরিক্ষিত যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ। তিনি বলেন, আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ে দেশ-প্রবাসে একযোগে কাজ করতে যুক্তরাষ্ট্র যুবলীগের নেতৃত্বে যুব সমাজ বদ্ধপরিকর। উপস্থিত সকল নেতা-কর্মীকে এসময় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তিনি।


অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে বহির্বিশ্বে শক্তিশালী করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। অনিয়ম আর অসাংগঠনিক কর্মকান্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। ঐক্যবদ্ধ ও সুসংগঠিত যুক্তরাষ্ট্র যুবলীগ গড়ার স্বার্থে কমিটি গঠন করারও আহ্বান জানান হয় সমাবেশ থেকে।


অনুষ্ঠানে পেন্সিলভেনিয়া স্টেট যুবলীগের অনুমোদিত আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন : আহবায়ক আবুল হোসেন মুন্না, যুগ্ম আহবায়ক শেখ ইফতেখারুল হক, নুরুল আবছার, আহমেদ দুলাল, সদস্য হাসান শহীদ, মো: সালাউদ্দিন, মাহমুদুর রহমান বিপুল, আশফাকুল আলম সাকিল, খুরশেদ আলম ও নুর আলম রনি।
সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত শিল্পী কৃষনা তিথি, রানো নেওয়াজ সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত দর্শকরা তা প্রাণভরে উপভোগ করেন। বিভিন্ন স্টেট সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/USANewsNY/videos/983776988478426/

https://www.facebook.com/USANewsNY/videos/308767916398606/

https://www.facebook.com/USANewsNY/videos/185473279060242/

https://www.facebook.com/USANewsNY/videos/2307731065923056/

https://www.facebook.com/USANewsNY/videos/277566029428223/

https://www.facebook.com/USANewsNY/videos/325976634853326/

https://www.facebook.com/USANewsNY/videos/2008248472808264/

https://www.facebook.com/USANewsNY/videos/193160344964440/

https://www.facebook.com/USANewsNY/videos/2679101698981052/

https://www.facebook.com/USANewsNY/videos/1063534957149768/

https://www.facebook.com/USANewsNY/videos/350194842418836/

https://www.facebook.com/USANewsNY/videos/285262462110151/

https://www.facebook.com/USANewsNY/videos/347485329131637/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV