নিউইয়র্কে ৬’শ বাংলাদেশী ছাত্রী-ছাত্রীকে মজুমদার ফাউন্ডেশনের স্কুল সাপ্লাইজ প্রদান
https://www.facebook.com/USANewsNY/videos/318294175592142/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় ৬’শ বাংলাদেশী ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করেছে। গত ২ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টায় ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে উৎসবমুখর পরিবেশে এসব ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করে প্রতিষ্ঠানটি।
মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশীÑআমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং মজুমদার ফাউন্ডেশনের পরিচালক রাশেদ মজুমদারের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সিনেটর লুইস সেপুলভেদা, কাউন্সিল মেম্বার ও ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্ডো ক্যাবরেরা, ব্রঙ্কসের এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ থেকে এসেম্বলীওম্যান প্রার্থী ক্যারীনেস রেইস, ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল হাকিম, পরিচালক রেক্সোনা মজুমদার প্রমুখ। এ সময় কমিউনিটি ও মুলধারার নেতৃবৃন্দ, সাংবাদিক সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বলেন, মজুমদার ফাউন্ডেশন ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেও প্রতিষ্ঠানটি অনানুষ্ঠানিকভাবে ২০০৫ সাল থেকে নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিক্টিমদের সহায়তা প্রদান অন্যতম। প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেয়ার লক্ষে নতুন শিক্ষা বর্ষ শুরু হবার আগেই ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণ করা হচ্ছে। এবার ৬১০ জন ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
এসময় সিনেটর লুইস সেপুলভেদা মজুমদার ফাউন্ডেশনের কল্যাণমুখি কার্যক্রমের জন্য মোহাম্মদ এন মজুমদারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটির সেবায় দীর্ঘদিন থেকে সক্রিয় অবদান রেখে আসছেন মজুমদার।
উল্লেখ্য, নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় তিন’শ ছাত্রী-ছাত্রীর হাতে স্কুল সাপ্লাইজ তুলে দেয়ার মধ্য দিয়ে ২০১৭ সালে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে মানব সেবা মূলক প্রতিষ্ঠান মজুমদার ফাউন্ডেশনের।
https://www.facebook.com/USANewsNY/videos/2001616106551245/
https://www.facebook.com/USANewsNY/videos/1840790966028670/
https://www.facebook.com/USANewsNY/videos/336384533603092/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!