নিউইয়র্কে ৬ অভিযোগে অভিযুক্ত বাংলাদেশী জঙ্গি আকায়েদ, যাবজ্জীবন কারাদন্ড হতে পারে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বোমা হামলার দায়ে বাংলাদেশী যুবক আকায়েদ উল্লাহ (২৮) কে অভিযুক্ত করা হয়েছে। গত ডিসেম্বরে সে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের আদর্শে অনুপ্রাণিত হয়ে, তাদের পক্ষে নিউইয়র্ক সিটির পাতালপথে বোমা বিস্ফোরণ ঘটায়। মঙ্গলবার তার বিরুদ্ধে আনা ৬টি অভিযোগের সব কয়টিতেই তাকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে এমন অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করা। ফেডারেল প্রসিকিউটরদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ম্যানহাটান ফেডারেল কোর্টে এক সপ্তাহের বিচার চলার পর আকায়েদ উল্লাহকে অভিযুক্ত করা হলো। শাস্তি হিসেবে সে যাবজ্জীবন কারাদন্ড পেতে পারে। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তার আইনজীবিরা। আকায়েদের বিরুদ্ধে বোমা হামলার যে অভিযোগ আনা হয়েছে তাতে তার বিরুদ্ধে তারা কোনো যুক্তিতর্ক উপস্থাপন করেন নি। তবে আকায়েদের আইনজীবিরা বলেছেন, আকায়েদের উদ্দেশ্য ছিল নিজের জীবনকে শেষ করে দেয়া। ইসলামিক স্টেটের প্রতি সমর্থনে সে ওই হামলা চালায় নি। যদিও আকায়েদ অনলাইনে ওই জঙ্গি গ্রুপের প্রচারণার সঙ্গে ছিল।
দুটি ভূগর্ভস্থ টানেলকে সংযোগকারী একটি পাতালপথে ঘরে তৈরি একটি বোমা বিস্ফোরণ ঘটায় আকায়েদ গত ডিসেম্বরে। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ম্যানহাটানে চালানো তার ওই হামলায় কেউ নিহত হন নি। তবে কর্তৃপক্ষ বলেছে, তিনজন সামান্য আহত হয়েছেন। ওইদিন সকালে পাতাল রেল স্টেশন ও পোর্ট অথরিটি বাস টার্মিনাল অস্থায়ী ভিত্তিতে বন্ধ রাখা হয়েছিল।
ফেডারেল প্রসিকিউটররা বলেছেন, আকায়েদ স্থানীয় একটি নির্মাণ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা একটি পাইপ দিয়ে বোমা তৈরি করেছিল। ওই নির্মাণ প্রতিষ্ঠানে সে একজন ইলেকট্রিসিয়ান হিসেবে কাজ করতো। সে পাইপের সঙ্গে দিয়াশলায়ের কাঠির অগ্রভাগ, চিনি ও কিছু স্ক্রু ব্যবহার করে ওই বোমা বানায়।
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের