নিউইয়র্কে ৬ মাস আগে মারা যাওয়া এক বাংলাদেশীর পরিচয় মিলছে না
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে ৬ মাস আগে মারা যাওয়া এক বাংলাদেশীর পরিচয় মিলছে না। মৃত এ বাংলাদেশীকে নিয়ে বিপাকে সিটির চিফ মেডিকেল একজামিনারের অফিস। ব্রুকলিনের বেডফোর্ড-স্টাইভেইসেন্ট এলাকায় থাকতেন ওই বাংলাদেশী। মারা যাওয়া এ ব্যক্তির কোন পরিচয় নিয়ে কেউ এগিয়ে আসছেন না।
মেডিকেল একজামিনার অফিসের দেয়া তথ্যমতে, মৃতব্যক্তির নাম গোলাম মাহমুদ। মৃত এ ব্যক্তির বাস করতেন ব্রুক্লিনের লিটল নাসাউ স্ট্রিটে। মারা গেছেন ২০২২ সালের ১৪ জুলাই। গোলাম মাহমুদের জন্ম ৭ জুলাই ১৯৬৮ সালে। ঘরেই মৃত্যু হয়েছিল গোলাম মাহমুদের। দীর্ঘ ৬ মাস ধরে এই মৃত্যুর বিষয় চুড়ান্ত করতে পারেনি চিফ মেডিকেল একজামিনারের অফিস। মরদেহ এখনও তাঁদের জিম্মায় আছে। তিনি ঘরে একাকী থাকতেন বলে মেডিকেল একজামিনার অফিসের সূত্র থেকে জানা গেছে।
গোলাম মাহমুদের পরিবার কিংবা নিকটাত্মীয়ের খোঁজ করছে সিটি কতৃপক্ষ। এ জন্য আনুষ্ঠানিকভাবে কমিউনিটি বরাবরে সাহায্যও চাওয়া হয়েছে। গোলাম মাহমুদের কোন ছবি সংগ্রহ কিংবা তাঁর সম্পর্কে বিস্তারিত আর কোন তথ্য জানা সম্ভব হয়নি।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল