নিউইয়র্কে ৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন আজাদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাছিব মামুন, হাজী এনাম, কৃষিবিদ আশরাফুজ্জামান, মো. সোলায়মান আলী, মাহবুবুর রহমান টুকু, মুজিবুর রহমান মিঞা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, আলী গজনবী, এন. আমিন, মোর্শেদা জামান প্রমুখ। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, “বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ” দেশে ও প্রবাসে জানান দেওয়া সকল প্রবাসী মুজিব অনুসারীদের পবিত্র দায়িত্ব বলে আমি মনে করি। এ ভাষণের অপর নাম এক কথায় স্বাধীন “বাংলাদেশ”। মুজিব বর্ষ সফল করতে সংগঠনের সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ড. সিদ্দিকুর রহমান বলেন, আর কয়েকদিন পরেই পালিত হবে জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মুজিব বর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মার্চ মাস বাঙালি জাতির ইতিহাসের একটা বিশাল অংশ জুড়ে আছে। ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। জাতির পিতার এই ভাষণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বও সেদিন থেকে শুরু হয়। বঙ্গবন্ধুর ভাষণে দেওয়া নির্দেশেই আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। নয় মাস মরণপণ যুদ্ধ করে বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








