Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্ক অ্যাসেম্বলিতে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান মেরি জোবাইদা

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: May 4, 2019 | 12:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মেরি জোবাইদা। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ। নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকারের অ্যাসেম্বলি-ওম্যান পদে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন এই বাংলাদেশি-আমেরিকান। তার প্রতিদ্বন্দ্বী ক্যাথরিন নোলেন। তিনি নিউইয়র্কের পশ্চিম কুইন্স থেকে দীর্ঘদিনের প্রতিনিধিত্বকারী। মেরি জোবাইদা তার প্রার্থীতার মাধ্যমে গত ৩৫ বছর ধরে প্রতিনিধিত্বকারী ক্যাথরিন নোলানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ২০২০ সালে অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে বিজয়ী হলে মেরি জোবাইদা যাবেন নিউইয়র্কের রাজধানী আলবেনির প্রতিনিধি সভায়। প্রতিনিধিত্ব করবেন নিউইয়র্ক’র ডিস্ট্রিক্ট-৩৭ এর। গত এক দশকে এখানে নোলেনকে প্রাথমিক নির্বাচনে চ্যালেঞ্জটুকুও জানান নি কেউ। এবারই প্রথম ক্যাথরিন নোলেন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তিন সন্তানের মা মেরি জোবাইদা নিজের ডিস্ট্রিক্টে একটি সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন দেখতে চান।
নিজের প্রার্থীতার বিষয়ে মেরি জোবাইদা গণমাধ্যমকে বলেন, এদেশ আমাকে এত বেশি দিয়েছে যে, আমার মন থেকে আমি এদেশের মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম।  ভোট দিতে গিয়ে গণতন্ত্রের অনুপস্থিতি দেখে আমার মনে হলো- এখান থেকেই শুরু হতে পারে।

নিউইয়র্কের কোর্ট স্কয়ারের গত দু’দশক ধরে বাস করছেন মেরি জোবাইদা।  সেখানকার বাংলাদেশি কমিউনিটিতে তিনি অত্যন্ত জনপ্রিয় মুখ। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়  থেকে মিডিয়া, কালচার অ্যান্ড কমিউনিকেশনস-এ স্নাতক ডিগ্রি নিয়ে সাংবাদিকতার পাশাপাশি সেবামূলক বিভিন্ন কাজ করে আসছেন মেরি জোবাইদা। কমিউনিটির পাশাপাশি মূলধারায়ও তার কাজের পরিধি বাড়িয়েছেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের ব্রঙ্কসে আরবান হেলথ প্যান’র আউটরিচ স্পেশালিস্ট হিসেবে কর্মরত। এর আগে প্যানোরামা বাংলাদেশ’র ক্যারিয়ার অ্যাডভাইজর, নিউ ইয়র্কে বাংলাভাষার  টেলিভিশন চ্যানেল টাইম টিভি’র প্রোগ্রাম ম্যানেজার ও সাপ্তাহিক বাংলা পত্রিকার ফিচার রাইটার হিসেবে কাজ করেছেন। ছাত্রজীবন থেকেই সাংগঠনিক সক্ষমতা অর্জন করেছেন  মেরি জোবাইদা। লাগর্ডিয়া কমিউনিটি কলেজ (কিউনি)’র স্টুডেন্ট গভর্নমেন্ট এসোসিয়েশনের ভিপি ও এপিআই লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির কমিটি ফর চাইল্ড কেয়ার’র সেনেটর/চেয়ার ছিলেন মেরি জোবাইদা। নিউ ইয়র্কের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ার আগে লালমাটিয়া মহিলা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন মেরি জোবাইদা। তিনি বাংলাদেশের পটুয়াখালী  জেলার সন্তান।
প্রগতিশীল ডেমোক্র্যাট মেরি জোবাইদা বলেন, আমি মানুষের শক্তি আবারো মানুষের কাছে ফেরত দিতে চাই। কিউএনএস

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV