Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক কন্স্যুলেট অফিসের ডিসপাস রিডার সোহেল গাজীর অনন্য সেবার দৃষ্টান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: August 19, 2017 | 10:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এক অনন্য সেবার দৃষ্টান্ত স্থাপন করলেন নিউইয়র্ক কন্স্যুলেট অফিসের ডিসপাস রিডার সোহেল গাজী। গত ১৬ আগষ্ট জ্যামাইকা থেকে পাসপোট নবায়ন করতে এসেছিলেন সুদেব রায়। তিনি ফরম পুরণ করার নির্দ্ধারিত টেবিলের সামনে দাড়িয়ে ফরম পুরণ করছিলেন। হঠাৎ দুপুর ১২টা ৫ মিনিটে সুদেব রায় অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পরেন। তখন কন্স্যুলের মিলনায়তনে আসা ভিজিটরদের মাঝে শুরু হয় দৌড়া-দৌড়ি,হাক ডাক। সকলের চোখে-মুখে ছিল উদ্বিগ্নতা। ৯১১ কল করবেন না, অসুস্থ্যজনকে তাৎক্ষনিক সেবা দিয়ে সুস্থ্য করে তুলবেন, এ নিয়ে যখন অনেকেই দ্বিধা-দ্বন্দ্বের মধে ছিল, ঠিক সেই সময় ভিতর থেকে ছুটে আসলেন কন্স্যুলেট অফিসের ডিসপাস রিডার সোহেল গাজী। তিনি একজনকে বললেন, আমাদের টেবিলে টকলেট আছে, কেউ একজন চকলেট আনেন প্লিজ। এরপর সোহেল গাজী মেঝেতে শুয়ে থাকা সুদেব রায়কে তুলে ধরে একজনের কাছ থেকে চুইনগাম নিয়ে অসুস্থ্য মানুুষটির মুখে দিয়ে চিবোতে বললেন। সোহেল একজনকে বললেন, ভাই এনাকে একটু ধরেন, আমি আসছি। এরপর সোহেল ছুটে গিয়ে নিজের পয়সা দিয়ে কোক ও পানি কিনে আনলেন। তারপর আবার সোহেল সুদেবকে নিজের কোলে নিয়ে চোখে মুখে পানি দিয়ে কোক খাওয়ালেন। ততক্ষনে সুস্থ্য হয়ে উঠেছেন সুদেব বাবু। খবর শুনে নিজের অফিস কক্ষ থেকে ছুটে এসেছিলেন কন্স্যাল জেনারেল শামীম আহসান। তিনি সোহেলকে বললেন, ৯১১ কল দিতে হবে নাকি? সুদেব রায় কন্স্যুলেট জেনারেল ও সোহেল গাজীকে ধন্যবাদ জানিয়ে বললেল, না তার আর দরকার হবে না, আমি এখন পুরোপুরি সুস্থ্য।নিউইয়র্ক কন্স্যুলেট অফিসের বিরুদ্ধে মাঝে মধ্যে নানা হয়রানীর ও অভিযোগের খবর পাওয়া গেলেও, গত ১৬ আগষ্ট যারা কন্স্যুলেট অফিসে বিভিন্ন কাজের জন্য এসেছিলেন, তারা সোহেল গাজীর সেবা দেখে মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন । বেশ কয়েকজন মন্তব্য করলেন, আহা! সব সরকারী অফিসে সোহেল গাজীর মত যদি মানুষ থাকতো, তবে হয়ত সেবার মান অনেক ভালো হতো। শব্দ নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV