Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ক্রিকেটে টি-২০ চ্যাম্পিয়ন ‘দ্য ওয়ারিয়র্স’

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: July 14, 2017 | 5:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক  : ২৪ টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত নিউইয়র্ক ক্রিকেট লীগ (এনওয়াইবিসিএল)’র ৩ ফরমেটের টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ‘দ্য ওয়ারিয়র্স’। গত ৮ জুলাই শনিবার নিউইয়র্ক সিটির ফ্লাশিং মেডোস পার্কে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে ‘অরবিট (এ)’ দলের অধিনায়ক বল করার সিদ্ধান্ত নেন।‘দ্য ওয়ারিয়র্স ব্যাটিং’-য়ে নেমে শুরুতেই উইকেট হারায় ৷ ‘অরবিট (এ)’ নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.১ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায় দলটি ৷ জবাবে ‘অরবিট (এ)’ এর ১০৭ রান তাড়া করতে নেমে ‘দ্য ওয়ারিয়র্স’এর বলারদের আক্রমণাত্মক বোলিংয়ে ১৮ ওভারে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় তারা।ফলে ‘দ্য ওয়ারিয়র্স’ লো স্কোরিং ম্যাচে ৪২ রানের জয় নিয়ে এনওয়াইবিসিএলে টি-২০ (২০১৭) চ্যাম্পিয়ন হয়।

বেশ কয়েক সপ্তাহ আগে শুরু এই খেলা বিপুল উৎসাহে শেষ হওয়ার পর পুরস্কার বিতরণ করেন এ আয়োজনের অন্যতম পৃষ্টপোষক সংস্থা ‘আ. কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সিইও মো. আব্দুল কাদের মিঞা। বিজয়ী দলের হাতে ট্রফি এবং চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি ২৫০০ ডলার, রানারআপ দলকে ১০০০ ডলার তুলে দেন তিনি।আরো পুরস্কার পেয়েছেন ম্যান অব দ্য ফাইনাল ম্যাচ : সাইফ আজাদ (৩/১০), টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান : ‘দ্য ওয়ারিয়ার্স’র জাকির হোসেন (২৩৩ রান), টুর্নামেন্টের সেরা বোলার : ‘রয়েল ফ্রেন্ডস’র তোরাগ (১৫ উইকেট)।

এ সময় কাদের মিয়া তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, ‘ক্রিকেট আজ সারাবিশ্বেই জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী আমাদের প্রজন্মকেও ক্রিকেটের সাথে জড়িয়ে রাখার এ উদ্যোগ অব্যাহত রাখতে হবে।’ কাদের মিয়া উল্লেখ করেন, ‘শরীর ও মন সুস্থ রাখতে খেলাধূলার বিকল্প নেই। এছাড়া, ক্রিকেট আজ এমন এক খেলায় পরিণত হয়েছে, যা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে। বিশ্বে দেশ ও জাতিকে পরিচিতি দিতেও ক্রিকেট অবিস্মরণীয় ভূমিকা পালন করছে। এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমিও নিজেকে গৌরবান্বিতবোধ করছি।

মাজহারুল ইসলাম জনির সার্বিক পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো ছিলেন এনওয়াইবিসিএল’র প্রেসিডেন্ট জিয়া ভূইয়া, ডিরেক্টর ওয়েছ আহমদ, সেক্রেটারি সারোয়ার চৌধুরী, সদস্য মেহরাজ মাসুদ, লিসান চৌধুরী, মারজান, ম্যাচ অফিসিয়ালসহ দুই দলের খেলোয়াড় ও টিম কর্মকর্তাবৃন্দ। অংশগ্রহণকারি টিমগুলো ছিল : ওয়ারিয়র্স, অরবিট-এ, অরবিট-বি, ঈগল সিসি, রয়েল ফ্রেন্ডস, কিং কোবরা, এস্টোরিয়া রয়েল্স, বিয়ানিবাজার ইয়ংস্টার, নেমিসিস, জেওয়াইসি পাওয়ার্স, এনওয়াই চ্যালেঞ্জার্স, ব্রঙ্কস হারিকেন্স, ব্রুকলীন স্পোর্টিং ক্লাব, টিম লাইকেন্স, প্রিডেটার্স, ব্রাদার্স ইউনিয়ন, আইডিয়াল, ইউনাইটেড ফাইটার্স, ইউনাইটেড হকস, এনওয়াই থান্ডার হকস এবং নাইট রাইডার্স। এনআরবি নিউজ

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV