নিউইয়র্ক ক্রিকেটে টি-২০ চ্যাম্পিয়ন ‘দ্য ওয়ারিয়র্স’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ২৪ টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত নিউইয়র্ক ক্রিকেট লীগ (এনওয়াইবিসিএল)’র ৩ ফরমেটের টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ‘দ্য ওয়ারিয়র্স’। গত ৮ জুলাই শনিবার নিউইয়র্ক সিটির ফ্লাশিং মেডোস পার্কে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে ‘অরবিট (এ)’ দলের অধিনায়ক বল করার সিদ্ধান্ত নেন।‘দ্য ওয়ারিয়র্স ব্যাটিং’-য়ে নেমে শুরুতেই উইকেট হারায় ৷ ‘অরবিট (এ)’ নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.১ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায় দলটি ৷ জবাবে ‘অরবিট (এ)’ এর ১০৭ রান তাড়া করতে নেমে ‘দ্য ওয়ারিয়র্স’এর বলারদের আক্রমণাত্মক বোলিংয়ে ১৮ ওভারে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় তারা।ফলে ‘দ্য ওয়ারিয়র্স’ লো স্কোরিং ম্যাচে ৪২ রানের জয় নিয়ে এনওয়াইবিসিএলে টি-২০ (২০১৭) চ্যাম্পিয়ন হয়।
বেশ কয়েক সপ্তাহ আগে শুরু এই খেলা বিপুল উৎসাহে শেষ হওয়ার পর পুরস্কার বিতরণ করেন এ আয়োজনের অন্যতম পৃষ্টপোষক সংস্থা ‘আ. কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সিইও মো. আব্দুল কাদের মিঞা। বিজয়ী দলের হাতে ট্রফি এবং চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি ২৫০০ ডলার, রানারআপ দলকে ১০০০ ডলার তুলে দেন তিনি।আরো পুরস্কার পেয়েছেন ম্যান অব দ্য ফাইনাল ম্যাচ : সাইফ আজাদ (৩/১০), টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান : ‘দ্য ওয়ারিয়ার্স’র জাকির হোসেন (২৩৩ রান), টুর্নামেন্টের সেরা বোলার : ‘রয়েল ফ্রেন্ডস’র তোরাগ (১৫ উইকেট)।
এ সময় কাদের মিয়া তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, ‘ক্রিকেট আজ সারাবিশ্বেই জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী আমাদের প্রজন্মকেও ক্রিকেটের সাথে জড়িয়ে রাখার এ উদ্যোগ অব্যাহত রাখতে হবে।’ কাদের মিয়া উল্লেখ করেন, ‘শরীর ও মন সুস্থ রাখতে খেলাধূলার বিকল্প নেই। এছাড়া, ক্রিকেট আজ এমন এক খেলায় পরিণত হয়েছে, যা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে। বিশ্বে দেশ ও জাতিকে পরিচিতি দিতেও ক্রিকেট অবিস্মরণীয় ভূমিকা পালন করছে। এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমিও নিজেকে গৌরবান্বিতবোধ করছি।
মাজহারুল ইসলাম জনির সার্বিক পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো ছিলেন এনওয়াইবিসিএল’র প্রেসিডেন্ট জিয়া ভূইয়া, ডিরেক্টর ওয়েছ আহমদ, সেক্রেটারি সারোয়ার চৌধুরী, সদস্য মেহরাজ মাসুদ, লিসান চৌধুরী, মারজান, ম্যাচ অফিসিয়ালসহ দুই দলের খেলোয়াড় ও টিম কর্মকর্তাবৃন্দ। অংশগ্রহণকারি টিমগুলো ছিল : ওয়ারিয়র্স, অরবিট-এ, অরবিট-বি, ঈগল সিসি, রয়েল ফ্রেন্ডস, কিং কোবরা, এস্টোরিয়া রয়েল্স, বিয়ানিবাজার ইয়ংস্টার, নেমিসিস, জেওয়াইসি পাওয়ার্স, এনওয়াই চ্যালেঞ্জার্স, ব্রঙ্কস হারিকেন্স, ব্রুকলীন স্পোর্টিং ক্লাব, টিম লাইকেন্স, প্রিডেটার্স, ব্রাদার্স ইউনিয়ন, আইডিয়াল, ইউনাইটেড ফাইটার্স, ইউনাইটেড হকস, এনওয়াই থান্ডার হকস এবং নাইট রাইডার্স। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ