Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘আজকাল’ নতুন মালিকানায় হস্তান্তর (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: May 12, 2023 | 7:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘আজকাল’ নতুন মালিকানায় হস্তান্তর হয়েছে। ডিজিটাল ওয়ান মিডিয়ার কাছ থেকে পত্রিকাটির পরিচালনাভার গ্রহণ করেছে নিউইয়র্কে প্রথিতযশা বাংলাদেশি ব্যবসায়ী শাহনেওয়াজের প্রকাশনা সংস্থা শাহনেওয়াজ পাবলিকেশন। গত সপ্তাহে এই মালিকানা হস্তান্তর পর্ব সম্পন্ন হয়েছে এবং আজ ১২ মে শুক্রবার থেকে নতুন ব্যবস্থাপনায় ‘আজকাল’ প্রকাশিত হয়।
গত বুধবার ৭১-১৬, ৩৫ এভিনিউতে শাহনেওয়াজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘আজকাল’-এর এই মালিকানা হস্তান্তরের ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, ২০০৮ সালে ডিজিটাল ওয়ান লিমিটেডের পক্ষে জাকারিয়া মাসুদের মালিকানায় প্রকাশিত সাপ্তাহিক আজকাল বিগত পনের বছর ধরে টানা প্রকাশিত হয়ে আসছে। জাকারিয়া মাসুদ জিকো প্রথম থেকেই ছিলেন পত্রিকাটির প্রকাশক। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সাংবাদিক, লেখক ও ছড়াকার দর্পণ কবীর।
বুধবারের সংবাদ সম্মেলনে পত্রিকাটির দায়িত্ব গ্রহণকারী নতুন সম্পাদক ও প্রকাশক শাহনেওয়াজের সাথে বিদায়ী সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদও উপস্থিত ছিলেন। তারা যৌথভাবে পত্রিকাটির মালিকানা হস্তান্তরের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন পত্রিকাটির প্রধান সম্পাদক মনজুর আহমদ ও ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ।
শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, শুক্রবার থেকে শাহ নেওয়াজ পাবলিকেশনের পক্ষ থেকে তার সম্পাদনায় নতুন আঙ্গিকে সাপ্তাহিক আজকাল প্রকাশিত হবে। পত্রিকাটি হবে সম্পূর্ণতই নিরপেক্ষ। আমরা হলুদ সাংবাদিকতা বিশ্বাস করি না।
তিনি বলেন, আমরা কোন মিডিয়ার প্রতিপক্ষ নই বরং ‘আজকাল’ তার নিজস্ব স্বকীয়তায় কমিউনিটির পাঠকদের উৎকর্ষ সাধনে ও সেবায় আরো গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। পত্রিকার নীতি প্রসঙ্গে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সকল মতের প্রতিফলন এবং দল-মত নির্বিশেষ সকলের কথা তুলে ধরবে ‘আজকাল’। তিনি বলেন, কোনরকম হলুদ সাংবাদিকতার প্রশ্রয় হবে না এই পত্রিকায়।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ ‘প্রধান সম্পাদক’ পদে বহাল থাকবেন এবং ব্যবস্থাপনা সম্পাদক থাকবেন রানো নেওয়াজ। এছাড়াও নিউইয়র্ক ও ঢাকা অফিসে আজকাল-এর সাথে যারা আগে থেকেই কাজ করে আসছেন তারা সকলেই স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।
সাংবাদিকের অপর এক প্রশ্নের উত্তরে শাহ নেওয়াজ বলেন, আমার একাধিক ব্যবসা রয়েছে। যা করপোরেট প্রতিষ্ঠানের নিয়মে চলছে। তাই ‘আজকাল’ সম্পাদনার ব্যাপারে আমার কোন সমস্যা হবে না, বরং আজকাল-এ বেশি সময় দিতে পারবো।
তিনি আজকাল প্রকাশের ক্ষেত্রে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।
জাকারিয়া মাসুদ জিকো তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আজকাল নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। নিউইয়র্কের গন্ডি পেরিয়ে, বিশ্ব বাঙালির কাছে আজকালের পরিচিতি এখন পৌঁছে গিয়েছে। তিনি বলেন, সম্প্রতি ‘আইবিটিভি’ নামে তিনি একটি আইপি টিভি প্রতিষ্ঠা করায় দুটি মিডিয়া পরিচালনা করায় তার পক্ষে সম্ভবপর হয়ে উঠছে না। তাই তিনি ‘আজকাল’ নতুন ব্যবস্থাপনায় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমি আইবিটিভি পরিচালনায় মনোনিবেশ করবো। তবে আজকাল-এর জন্য আমার সব সময় সকল সহযোগিতা অব্যাহত থাকবে।
আজকাল-এর প্রধান সম্পাদক মনজুর আহমদ পত্রিকাটি একেবারে বন্ধ না করে নতুন ব্যবস্থাপনায় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় জাকারিয়া মাসুদ জিকোকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার চেয়ে নতুন ব্যবস্থাপনায় তার প্রকাশনা অব্যাহত থাকা যে কোন সাংবাদিকের জন্য খুশির খবর। এ ক্ষেত্রে শাহ নেওয়াজকে পত্রিকাটি পরিচালনার দায়িত্ব দিয়ে জাকারিয়া মাসুদ অভিনন্দনযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ দিন ধরে পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালনরত মনজুর আহমদ বলেন, ‘আজকাল’ কোন ‘কাট এন্ড পেস্ট’ সাংবাদিকতা করে না। আজকাল-এ প্রকাশিত সকল সংবাদই সম্পাদনার মাধ্যমে নিজস্ব রিপোর্ট হিসেবেই প্রকাশিত হয়। তিনি বলেন, আজকাল অতীতের মতো আগামীতেও তার পেশাদারিত্ব বজায় রাখবে।
ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ বলেন, আমরা ানেক দিন ধরেই পত্রিকা প্রকাশের চিন্তা-ভাবনা কওে আসছিলাম। সাপ্তাহিক ইত্তেফাক নামে একটি পত্রিকা প্রকাশের উদ্যোগও আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু আজকাল-এর মালিকানা বদলের প্রস্তার পাওয়ায় আমরা এটি প্রকাশনার উদ্যোগ নিয়েছি। সংবাদ সম্মেলনে পত্রিকাটিকে সফলভাবে এগিয়ে নেয়ার জন্য কমিউনিটির সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক, সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকা ও টাইম টিভির সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, ইউএসএনিউজঅনলাইন সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রথম আলো ইউএসএর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, সাপ্তাহিক আজকালের সহযোগী সম্পাদক হাসানুজ্জামান সাকী, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, হক কথা সম্পাদক এবিএম সালাউদ্দিন আহমেদ, মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, সাপ্তাহিক দেশ পত্রিকার প্রকাশক মঞ্জুর হোসেন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, বাংলা খবর ডট নিউজ সম্পাদক শওকত ওসমান রচি, এটিএন বাংলার যুক্তরাষ্ট্র প্রতিনিধি কানু দত্ত, ফটো সাংবাদিক নীহার সিদ্দিকী, এনওয়াই বিডিডট কম সম্পাদক শাহ ফারুক, চ্যানেল আই‘র প্রতিনিধি খোরশেদ আলম ও আইঅন বাংলাদেশ সম্পাদক রিমন ইসলাম, সাংবাদিক বেলাল আহমদ ও নিউজ টুয়েন্টি ফোরের মোস্তফা অনীক রাজ।
সংবাদ সম্মেলনের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা বেলাল হোসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ