Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক থেকে শিগগির সম্প্রচারিত হবে বাংলাদেশি সংবাদমাধ্যম ভিউয়ার্স টেলিভিশন-ভিটিভি ইউএসএ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: August 18, 2022 | 12:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক থেকে শিগগির সম্প্রচারিত হবে বাংলাদেশি সংবাদমাধ্যম ভিউয়ার্স টেলিভিশন-ভিটিভি ইউএসএ। নিউইয়র্ক থেকে সম্প্রচারের অপেক্ষায় থাকা ভিউয়ার্স টেলিভিশনের (ভিটিভি ইউএসএ) আত্মপ্রকাশ উপলক্ষে ১৭ আগস্ট বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়েছে। জামাইকার হিলসাইডে ভিউয়ার্স টিভি কার্যালয়ে আয়জিত সংবাদ সম্মেলনে বাংলা সংবাদমাধ্যম কর্মি ও জনসমাজ প্রতিনিধিদের স্বাগত জানান ভিউয়ার্স টিভির চেয়ারম্যান ও সিইও আবু শাহেদ করিম এবং এমডি সাংবাদিক তাসের মাহমুদ। আইপিটিভি হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কুশীলবরা উপস্থিত ছিলেন।

ভিউয়ার্স টিভির চেয়ারম্যান ও সিইও আবু শাহেদ করিমের সভাপতিত্বে এবং ফারজানা হকের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিউয়ার্স টিভির এমডি তাসের মাহমুদ, নারী নেত্রী নার্গিস আহমেদ, সাংবাদিক মঈনুদ্দিন নাসের, সাংবাদিক কাজী শামসুল হক, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, সাংবাদিক মোহাম্মদ সাঈদ, সাংবাদিক ইব্রাহীম চৌধুরী, সাংবাদিক ফরিদ আলম, সাংবাদিক ইমরান আনসারী, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক মঞ্জুরুল হক, সাংবাদিক শাহ ফারুক আহমেদ, মুস্তাফিজুর রহমান, আব্দুস শহীদ, শামীম সিদ্দিকী, আমজাদ হোসেইন, মোস্তাক আহমেদ, শাহ আলম দুলাল, আব্দুল মালেক, বিলাল চৌধুরী, রাব্বী, হাসান, এনিস আলভিনা, রওশন হাসান, মাহমুদুল চৌধুরী, কামরুল হাসান প্রমুখ।

ভিউয়ার্স টেলিভিশনের যাত্রালগ্নে লেখক সাংবাদিক ও জনসমাজের সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আবু শাহেদ করিম এবং এমডি সাংবাদিক তাসের মাহমুদ। সম্প্রচার ও সাংবাদিকতায় দক্ষ ও অভিজ্ঞ একদল সংবাদকর্মি নিয়ে ভিউয়ার্স টিভি সময়ের চাহিদা পূরণ করে জনসমাজের সাথে থাকবে বলে এর উদ্যোক্তারা বলেছেন।

মতবিনিময় সভায় বক্তারা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেছেন, নিউইয়র্কে বাংলাদেশী জনসমাজ ক্রমশ এগিয়ে যাচ্ছে। এ ক্রম অগ্রযাত্রার সাথে এখানে গড়ে উঠা সংবাদমাধ্যম গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। সব সীমাবদ্ধতা অতিক্রম করে একটি মানসম্মত সংবাদমাধ্যম হিসেবে ভিউয়ার্স টেলিভিশন প্রবাসীদের অনেক আকাঙ্ক্ষার পরিপূরক হতে পারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ