Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক পুলিশে আরো ১০ বাংলাদেশী অভিষিক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: July 9, 2017 | 12:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  নিউইয়র্ক পুলিশ বিভাগ এনওয়াইপিডিতে অভিষিক্ত হয়েছেন আরো ১০ বাংলাদেশী। ফোর্থ জুলাইয়ের বর্ণাঢ্য উৎসবে নিরাপত্তা তৎপরতার মধ্য দিয়ে তাদের দায়িত্ব গ্রহনের অধ্যায় শুরু হয়েছে। এরআগে ৪ জুলাই মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন ম্যানহাটানে বিশ্বখ্যাত মেডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত এক বর্নাঢ্য অনুষ্ঠানে তাঁরা অভিষিক্ত হয়েছেন। এ সময় তাদের আত্মীয়-স্বজনরাও সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ একাডেমিতে বিশেষ কৃত্বিত্ব প্রদর্শনের পর অফিসার হিসেবে শপথ গ্রহণকারি বাংলাদেশীরা হলেন মাহবুবুর জুয়েল, নাসের চৌধুরী, জামান, আকন, রোকন, ইফতেখার চৌধুরী, এশ চৌধুরী, শহীদ, কুন্ডু এবং অভি। এ ১০ বাংলাদেশীসহ ৪০৮ পুলিশ অফিসার অভিষিক্ত হয়েছেন সেদিন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে। সকলকেই চৌকষ অফিসার হিসেবে অভিহিত করে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ কমিশনার জেমস ও’নীল। তিনি বলেন, নিউইয়র্ক সিটির পুলিশ অফিসারদের বিশ্বের সেরা অফিসার হিসেবে বিবেচনা করা হয়। আর এটি সম্ভব হয়েছে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দীর্ঘ ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে। আশা করছি, সে ধারা অব্যাহত রাখতে নতুনরাও সক্ষম হবেন।

বাপা’কে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট’র স্বীকৃতি

ওদিকে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশীদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন’ বাপা’কে স্বীকৃতি দিয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। গত ৩০ জুন আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয় বাপার সকল কর্মকর্তাকে। এটি বাংলাদেশী পুলিশ অফিসারদের কর্তব্যনিষ্ঠার এক অনন্য স্বীকৃতি বলে সকলে মনে করছেন। এজন্যে কম্যুনিটির সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাপার কর্মকর্তারা। কারণ, তাদের কর্মতৎপরতায় যতটা সাফল্য এসেছে, তা প্রবাসীদের সমর্থনেই সম্ভব হয়েছে বলে তারা মনে করছেন। আর এর মধ্য দিয়েই নিউইয়র্ক সিটির বহুজাতিক পুলিশ নিয়ে গঠিত বাহিনীতেও বাংলাদেশীরা বিশেষ একটি অবস্থান রচনায় সক্ষম হয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ