নিউইয়র্ক পুলিশে ল্যাফটেনেন্ট পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি সাজেদুর রহমান
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ল্যাফটেনেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান সাজেদুর রহমান। ১৮ই মার্চ তিনি এ পদোন্নতি পান।
জানা যায়, সাজেদুর রহমান সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যামিকাল টেকনলজি এন্ড পলিমার সায়েন্সে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৭ সালে ডিভিতে আমেরিকায় আগমন করেন। তিনি নিউইয়র্কে সিউনির ওল্ডবারী থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগদান করেন পুলিশ অফিসার হিসেবে। ২০১৬ সালে প্রমোশন পেয়ে সার্জেন্ট হন। ল্যাফটেনেন্ট হিসেবে পদোন্নতির আগে তিনি গত ৩ বছর যাবত এনওয়াইপিডিতে ইকুয়েল এম্পলয়মেন্ট অপরচুনিটি ডিভিশনে ইনভেস্টিগেটিভ সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

যশোরের বাঘারপাড়ার দহাকুলা গ্রামের প্রয়াত মো: বদর উদ্দিন বিশ্বাস ও প্রয়াত রিজিয়া খাতুনের ছেলে সাজেদুর রহমান। বাংলাদেশের গর্বিত সন্তান সাজেদুর রহমান তার দুই কন্যা ফাতিমা রহমান ও খাদিজা রহমান এবং সহধর্মিনী হোসনে আরা রহমানকে নিয়ে নিউইয়র্কের কুইন্সে বসবাস করেন।

এছাড়া, একইদিন নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন আরো ৪ জন বাংলাদেশী-আমেরিকান। তারা হলেন এমডি সামছুজ্জামান, আবু তাহের এম ফিরোজ, রাজুব ভৌমিক এবং মোহাম্মদ চৌধুরী।

নগরীর পুলিশ একাডেমিতে তাদের পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপার) প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী।
উল্লেখ্য, এনওয়াইপিডির সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার। নিয়মিত বাহিনীতে প্রায় তিন শ বাংলাদেশি রয়েছেন। নিউইয়র্ক সিটির ট্রাফিকসহ পুলিশের অন্যান্য বিভাগ মিলে ১ হাজারেরও বেশি বাংলাদেশি সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন এনওয়াইপিডিতে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








