Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রবাসী মডেল ও অভিনেত্রী মিলা হোসেন ঢাকায়

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: August 4, 2017 | 11:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দুটি নতুন বিজ্ঞাপন এবং দুটি ঈদ নাটকের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন মানবজমিন প্রিয়মুখ নিউইয়র্ক প্রবাসী মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। গেল ২রা আগস্ট স্বামী জাকারিয়া মাসুদ জিকোসহ তিনি ঢাকায় আসেন। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, ঘোরাফেরা এবং শুটিংয়ে অংশ নিতেই এবার প্রায় এক মাসের জন্য মিলা হোসেনের ঢাকায় আসা। আজ তিনি চূড়ান্ত করবেন কবে বিজ্ঞাপন দুটির শুটিংয়ে অংশ নিবেন। এদিকে আগামী ১২, ১৩ ও ১৪ই আগস্ট মিলা সুমন আনোয়ারের নির্দেশনায় একটি নাটকের শুটিংয়ে অংশ নিবেন। তবে পরবর্তী নাটকের শুটিং শিডিউল এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এ অভিনেত্রী। একবছর বিরতির পর আবারো ঢাকায় ফেরা প্রসঙ্গে মিলা বলেন, সবসময়ই দেশে ফিরতে এক অনাবিল আনন্দ মনের মধ্যে কাজ করে। কারণ দেশে ফিরলেই প্রিয় প্রিয় মুখগুলোর সঙ্গে দেখা হয়, কথা হয়, জমে উঠে আড্ডা। এরইমধ্যে কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে সবার সঙ্গে আশা করছি দেখা হবে ইনশাআল্লাহ। এবার যে বিজ্ঞাপন ও নাটকে কাজ করবো সেগুলো যেন ভালোভাবে শেষ করতে পারি এটাই এখন একান্ত কাম্য। সবার সহযোগিতা নিয়ে কাজগুলো শেষ করতে চাই ভালোভাবে। সব কাজ শেষে মিলা হোসেন ও তার স্বামী নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক জাকারিয়া মাসুদ জিকোসহ নিউ ইয়র্কে ফিরে যাবেন। চাইলেই তো ঈদটা করে যেতে পারতেন? এমন প্রশ্নের জবাবে মিলা হোসেন বলেন, নিউ ইয়র্কে অনেক কাজের চাপ। সেই চাপের মধ্যেই আসলে ঢাকায় আসা। এখানকার কাজগুলো ভালোভাবে শেষ করেই তাড়াতাড়ি ফিরে যেতে চাই। প্রসঙ্গত, মিলা হোসেন অভিনীত প্রথম নাটক ছিলো ‘আমার আছো তুমি’। এটি নির্মাণ করেছিলেন আখতারুজ্জামান। দেশে ফেরার আগে সৈয়দ জামিমের নির্দেশনায় নিউ ইয়র্কে মিলা হোসেন ‘অনাহুত’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন টনি ডায়েস। এর আগে টনি ডায়েসের বিপরীতে মিলা ১৫ বছর আগে দুটি নাটকে অভিনয় করেছিলেন তাপসের নির্দেশনায়। গত বছর ঈদে মাহফুজ আহমেদের নির্দেশনায় সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন তিনি। মিলা হোসেনের প্রথম বিজ্ঞাপন ছিলো ‘গ্রীনমিন্ট’। এটি নির্মাণ করেছিলেন বিশিষ্ট বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেন। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মিলা হোসেন। এছাড়া ‘কালারস’ ম্যাগাজিনেরও ব্যবস্থাপনা সম্পাদক তিনি। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV