Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রবাসী মৃত নাজনীন সুলতানার জিনিসপত্র হস্তান্তরের জন্য স্বজনের খোঁজ করা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: June 16, 2021 | 1:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির হাসপাতালে মৃত্যু হওয়া নাজনীন সুলতানা নামের একজন বাংলাদেশি নারীর ব্যক্তিগত জিনিসপত্র হস্তান্তরের জন্য তাঁর স্বজনদের সন্ধান করা হচ্ছে। গত ১৯ জানুয়ারি সিটির ব্রুকলিন কিংস হাসপাতালে নাজনীন সুলতানার মৃত্যু হয়। সে সময় নাজনীনের স্বজনের খোঁজে হাসপাতাল কর্তৃপক্ষ নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির লোকজনের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি।নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির লোকজন মৃত্যুর পর ২৩ জানুয়ারি নাজনীন সুলতানাকে নিউজার্সির মেলবোর্ন কবরস্থানে সমাহিত করে।
নাজনীনের জন্ম ১৯৬৬ সালে। তাঁর দেশের বাড়ি বাংলাদেশের বরিশালে। এর বাইরে তাঁর আর কোনো তথ্য জানা যায়নি।
নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাবেক একজন কর্মকর্তা নাজনীন সুলতানার একটি পুরোনো ছবি সংগ্রহ করেছেন। তিনি জানিয়েছেন, অনেক খোঁজাখুঁজি করেও তাঁর স্বজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। দেশে-বিদেশে কেউ নাজনীন সুলতানার এই ছবি দেখে শনাক্ত করতে পারলে নিউইয়র্কের এই ফোন ৯১৭-৮৩৩-৮৯৭৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV