Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বইমেলা ১৪-১৭ জুন : বহির্বিশ্বের লেখকদের প্রকাশিত বইয়ের জন্য পুরস্কার ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: April 12, 2019 | 10:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বইমেলা এ বছর ৪দিন অনুষ্ঠিত হবে। আগামী ১৪, ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ৭৭ স্ট্রিট ও ৩৭ এভিনিউর পিএস৬৯ মিলনায়তনে। ১৭ জুন অনুষ্ঠিত হবে স্কুলের পাশে অবস্থিত জ্যুইশ সেন্টারে। গত বছর বাংলাদেশ থেকে আগত প্রকাশকদের প্রস্তাবনায় বইমেলা এবছর একদিন বাড়ানো হয়েছে বলে আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।

এ বছরের বইমেলার আরো একটি নতুন সংযোজন হবে ২০১৯ সালে অভিবাসী লেখকদের প্রকাশিত ‘সেরা বাংলা বই’ পুরস্কার। এই পুরস্কারের আর্থিক মূল্যমান ৫০০ ডলার। বাংলাদেশ ও ভারতের বাইরে অবস্থানরত যেকোন লেখকই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন। ২০১৯ সালে প্রকাশিত কোন একটি গ্রন্থ ১ জুনের মধ্যে এই পুরস্কারের জন্য পাঠাবার জন্য আয়োজকরা অনুরোধ জানিয়েছেন। বিশিষ্ট লেখক ও প্রকাশকদের একটি বোর্ড পুরস্কারের বিজয়ী নির্ধারণ করবেন।

এছাড়া প্রতি বছরের মত এবারেও বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একজন লেখককে মুক্তধারা/জেএফবি পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কারের মূল্যমান ২,০০০ মার্কিন ডলার। মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্যে একজন সেরা প্রদর্শনী ও ব্যবস্থাপনা নৈপুণ্যের জন্য মুক্তধারা/কথাপ্রকাশ পুরস্কারে ভূষিত হবেন। এই পুরস্কারের মূল্যমান বাংলাদেশি অর্থে ৫০,০০০ টাকা।

এ বছরের অনুষ্ঠানমালাতে এবারও থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা। আলোচনায় অন্তর্ভুক্তির জন্য ২০১৯ সালে প্রকাশিত বই ৩১মের মধ্যে পৌঁছাতে অনুরোধ জানানো হয়েছে। পুরস্কারের জন্য প্রেরিত বইটি আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাইলে, সে কথা উল্লেখ করতে অনুরোধ করা হয়েছে। বই পাঠানোর ঠিকানা: Adnan Syed, 30-35, 71st, #1, East Elmhurst, NY 11370. USA

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV