Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশী পুলিশ অফিসার তাহের চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে সমাবেশ, হামলাকারী সন্দেহে একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: August 29, 2022 | 4:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এনওয়াইপিডি’র বাংলাদেশী আমেরিকান পুলিশ অফিসার তাহের চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ আগস্ট ব্রঙ্কসের ওলমস্টেড অ্যাভিনিউ এলাকায় বাংলাদেশী কমিউনিটি এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
এদিকে এনওয়াইপিডি অফিসার তাহের চৌধুরীকে হামলার অভিযোগে গত ২৬ আগস্ট শুক্রবার ওসোয়ান লোগান (১৮) নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সিটি গোয়েন্দা বিভাগ এ ঘটনায় জড়িত আরও দু’জনকে খুঁজছে বলে জানা গেছে। তবে গ্রেপ্তারকৃত ওসোয়ান লোগান নিজেকে ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করেছেন।
নিউইয়র্ক পুলিশ বিভাগে ১৮ বছর ধরে কাজ করা তাহের চৌধুরী (৪৮) গত ২৩ আগস্ট ব্রঙ্কসের ওলমস্টেড অ্যাভিনিউ এলাকায় তাঁর বাসার কাছেই দুর্বৃত্তের হামলার শিকার হন। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তার ব্রেইন সাড়া দিচ্ছে বলে শুক্রবার জ্যাকবি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
জানান হয় বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ। এ সময় কয়েকজনের হাতে দেখা যায় সন্ত্রাস বিরোধী প্ল্যাকার্ড।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, নিউইয়র্ক স্টেট সিনেটে ডেমোক্রেটিক প্রাইমারী বিজয়ী ন্যাথালিয়া ফার্নানদেজ, বাংলাদেশী আমেরিরান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক জামাল হুসেন, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র সভাপতি সামাদ মিয়া জাকের, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান, উপদেষ্টা খবির উদ্দিন ভূইয়া, সহ সভাপতি এমডি আলাউদ্দিন, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, ব্রঙ্কস চ্যাপ্টারের সেক্রেটারী ইব্রাহিম বারো ভূইয়া, স্টার্লিং ফার্মেসীর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, আব্দুল গাফফার চৌধুরী খসরু, নূরে আলম জিকু, সারোয়ার চৌধুরী প্রমুখ। এ সময় বিভিন্ন কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এ সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিউইয়র্ক সিটিতে এখন পুলিশ কর্মকর্তাও নিরাপদ নয়। সাধারণ মানুষের কি অবস্থা তা সহজেই অনুমেয়। কমিউনিটি সদস্যদের নিরাপত্তার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তারা এ ধরনের সন্ত্রাসী ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য জরুরি পদক্ষেপ গ্রহণেরও দাবী জানান।
উল্লেখ্য, পুলিশ অফিসার তাহের চৌধুরী গত ২৩ আগস্ট মঙ্গলবার সকালে জগিং করার জন্য ঘর থেকে বেরিয়ে যান। বাংলাদেশি বহু অভিবাসীর বসবাসের এলাকা ব্রঙ্কসের ওলমস্টেড অ্যাভিনিউতে ছিনতাইয়ের শিকার হন তিনি। তিন দুর্বৃত্ত তাঁকে হামলা করে সঙ্গে থাকা সবকিছু নিয়ে যায়। পথচারীদের ফোন কলের পর অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে মাথায় মারাত্মক আঘাতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা তাহের চৌধুরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তাহের চৌধুরীর স্ত্রী নাদিরা শেহরিন।
নিত্যদিনের মতো স্বামী ঘরে ফিরে না এলে কর্মস্থলে যোগাযোগ করা হয়। তাঁকে জানানো হয় তাহের চৌধুরী কাজে যাননি। অনেক পরে ব্রঙ্কসের স্থানীয় প্রিসেঙ্কট থেকে একটি ছবি পাঠিয়ে জানতে চাওয়া হয়, ছবিটি চেনা যাচ্ছে কি না। এ ছবি দেখেই স্ত্রী নাদিরা হাসপাতালে স্বামীর অবস্থা জানতে পারেন। তাঁকে সংকটাপন্ন অবস্থায় জ্যাকবি হাসপাতালে চিকিৎসা শুরু করা হয়। খবর ছড়িয়ে পড়লে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাহের চৌধুরীকে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর সহকর্মীরা উল্লেখ করেন।
মেয়র এরিক অ্যাডামসসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা দ্রুত হাসপাতালে ছুটে যান। তাঁরা বলেন, যে করেই হোক হামলাকারীদের গ্রেফতার করা হবে।
তাহের চৌধুরীর ওপর হামলা ঘটনায় বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন উদ্বেগ জানিয়ে তাঁর সুস্থতায় দোয়া কামনা করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ