Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভা : মনোয়ার ভারপ্রাপ্ত সভাপতি

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: April 11, 2019 | 12:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভায় পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ১৩ মে সোমবার ইফতার মাহফিল এবং পবিত্র ঈদুল ফিতরের পর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান ব্যক্তিগত সফরে বাংলাদেশ অবস্থানকালীন সময় পর্যন্ত সংগঠনের সহ সভাপতি মনোয়ারুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

সিটির জ্যাকসন হাইটসে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (দেশবাংলা-বাংলা টাইমস মিলনায়তন) গত ৯ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেয়া হয়। ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস।

সভায় অন্যান্য ক্লাব কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর সরকার, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, প্রচার সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী পরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাহউদ্দিন আহমেদ ও রশীদ আহমদ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় যে, ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান ব্যক্তিগত সফরে বাংলাদেশে যাচ্ছেন এবং তার অনুপস্থিতকালীন সময় পর্যন্ত ক্লাবের সহ সভাপতি মনোয়ারুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ১৩ মে সোমবার ইফতার মাহফিল এবং পবিত্র ঈদুল ফিতরের পর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। ইফতার মাহফিলে ক্লাব সদস্য সহ বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকগণ আমন্ত্রিত থাকবেন এবং ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান বড় আকারে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিল সফল করতে শেখ সিরাজুল ইসলাম-কে আহ্বায়ক, আলমগীর সরকার-কে সদস্য সচিব এবং রশীদ আহমদ-কে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

এছাড়াও সভায় আগামী দুই সপ্তাহের মধ্যে ক্লাবের গঠনতন্ত্র সংশোধন করে তা কার্যকরী পরিষদের কাছে হস্তান্তর করার জন্য ‘গঠনতন্ত্র সংশোধন’ কমিটির প্রতি অনুরোধ জানানো হয়। সভায় গুরুতর অসুস্থ সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ’র আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV