নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ২৫ মার্চ
ইউএসএসনিউজঅনলাইন.কম ডেস্ক: আসন্ন রমজান মাসে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ শনিবার। এদিন জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ খলিল বিরিয়ানী হাউজের পার্টি হলে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ক্লাব সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। ক্লাবের কার্যকরী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় আসন্ন গ্রীষ্মকালেবনভোজন আয়োজনের বিষয়ও আলোচিত হয়। খবর ইউএনএ’র।

জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে রোববার (১২ মার্চ) অপরাহ্নে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় সভাপতিত্ব করেন সভাপতি আবু তাহের। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। সভায় কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ডা. ওয়াজেদ এ খান, মমিন মজুমদার, রশীদ আহমদ, এস এম সোলায়মান, মাহাথীর ফারুকী, ফরিদ আলম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








