নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ। গত ৮ আগস্ট সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজা হলে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, এমডি, ড. প্রদীপ রঞ্জন কর, ভারপ্রাপ্ত সভাপতি সামছুউদ্দীন আজাদ, প্রচার সম্পাদক হাজী এনাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক শাহ বকতিয়ার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শামছুল আবেদিন, আব্দুল হামিদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এন আমিন, সহ সভাপতি সাইকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিবলু সাদেক, মাহফুজুল হক হায়দার, সুমন মাহমুদ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুবলীগ নেতা সেবুল মিয়া, মিঠু লস্কর, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য কামাল হোসেন রাকিব, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হেলাল মিয়া, ব্রুকলীন আওয়ামী লীগের ইসমত হক খোকন, নারী নেত্রী মনিকা রায় প্রমূখ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় দোয়া মহফিল পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল সিদ্দিকী। বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে মেহের আফরোজ চুমকি এমপি সরকারের সফলতা ও উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, জাতির পিতার জীবনসঙ্গী হিসেবে বঙ্গমাতার ভূমিকার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অপরিসীম। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব বঙ্গবন্ধুর পাশে সবসময় ছায়ার মতো ছিলেন বিধায় আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকায় আমরা স্বপ্নের পদ্মা সেতু পেয়েছি। সকল বাধা-বিঘœ অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। তিনি বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে, দেশকে দারিদ্র মুক্ত, উন্নত সমৃদ্ধ করতে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল