Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির উন্নয়নে বাংলাদেশিদের অবদান গুরুত্বপূর্ণ: বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রেসি ম্যানশনের অনুষ্ঠানে মেয়র এরিক এডামস (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: March 24, 2023 | 11:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস বাংলাদেশি হেরিটেজ এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন, সিটির উন্নয়নে বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরত্বপূণ। কমিউনিটির সেবায় আরও বেশী করে আত্মনিয়োগ করুন। গত ২১ মার্চ মেয়রের বাসভবন ‘গ্রেসি ম্যানশনে’ বাংলাদেশিদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে এারিক এডামস নানা ধর্ম, বর্ণ ও ভাষাভাষি মানুষের সমন্বয়ে গড়ে ওঠা নিউইয়র্ক সিটিকে আরও সমৃদ্ধ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, আজকে এই দিনটিতে আপনাদের আমন্ত্রণ জানাতে পেরে আমি আনন্দিত। এই অনুষ্ঠানের উদ্যোগ নেয়ার জন্য মেয়র তার এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মানকে বিশেষ ভাবে অভিনন্দন জানান।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, নিউয়র্কের অ্যাসেম্বেলিওমেন জেনিফার রাজকুমার, মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মানসহ আরো কয়েকজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ড. মনিরুল ইসলাম বলেন, আজকে সকল বাংলাদেশিদের একটি গর্বের দিন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আজ সেটি আরও বেশী মহিমান্বিত হলো। এমন একটি অনুষ্ঠান নিউইয়র্কের বাঙালি কমিউনিটির জন্য ইতিহাস হয়ে রইল।
মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান বলেন, আজকের দিনটি একটি বিশেষ দিন। মেয়র এরিক এাডামস বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশিদের উচ্চতায় নিয়ে গেলেন। তিনি বলেন, বাংলাদেশী বান্ধব মেয়র আমাদের নিউইয়র্ক সিটিকে নতুন করে সাজাতে অত্যন্ত আন্তরিক।
নিউয়র্কের অ্যাসেম্বেলিওমেন জেনিফার রাজকুমার বাংলাদেশিদের আনন্দঘন এই দিনে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করে বলেন, একমাত্র বাঙালিরাই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে তাদের দেশ স্বাধীন করেছে।
মেয়র অফিসের সহকারী পরিচালক উমিয়া হাসান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, এবারই প্রথম গ্রেসি ম্যানশনে মেয়র বাংলাদেশিদের জন্য বিশেষ এই আয়োজন করলেন।অনুষ্ঠানে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ৫ জন বাংলাদেশীকে সাইটেশন দিয়ে সম্মানিত করেন মেয়র এডামস। তারা হলেন : ফখরুল ইসলাম দেলোয়ার, রুতবা তাবাসুম, রিমা বেগম, শাহ্ জে.চৌধুরী ও বাবু খান।
এই উপলক্ষে আযোজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশী শিল্পীরা অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন উপলক্ষে নিউইয়র্কের মেয়রের আযোজনে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানএই প্রথম। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনেরা আমন্ত্রিত হয়েছিলেন।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV