নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে বোমা হামলা: বাংলাদেশি আকায়েদ উল্লার যাবজ্জীবন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ার-সাবওয়েতে পাইপ বোমার বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে বাংলাদেশি আকায়েদ উল্লার (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ম্যানহাটানের ফেডারেল জজ। বৃহস্প্রতিবার এ রায় ঘোষণা করা হয়।
আইসিসের মদদপুষ্ট হয়ে যুক্তরাষ্ট্রে ধ্বংস-যজ্ঞ চালানোর অভিপ্রায়ে নিজ হাতে পাইপ বোমা তৈরি করেন। এরপর সেই বোমা শরীরে বেঁধে টাইমস স্কোয়ার হয়ে হেঁটে পোর্ট অথরিটি বাস টার্মিনালে ভীড়ের মধ্যে সেটি বিস্ফোরণ করা হয় ২০১৭ সালের ডিসেম্বরে। ফলে আকায়েদের ষড়যন্ত্র অনুযায়ী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব না হলেও সে নিজে আহত হয় এবং সাথে পথচারীদের কয়েকজনও আহত হন।
নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বসবাসরত স্বদ্বীপের সন্তান আকায়েদ এই হামলার উদ্দেশ্যে গৃহত্যাগের আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘ট্রাম্প, তুমি তোমার দেশকে রক্ষায় ব্যর্থ হচ্ছো’।
ফেডারেল কোর্টে আকায়েদ উল্ল্যা দোষী সাব্যস্ত হন ২০১৮ সালের নভেম্বরে। এরপর তিনি প্রাণভিক্ষা চেয়েছিলেন। কিন্তু সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পর জজ রিচার্ড জে সুলিভান আকায়েদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাংলাদেশ প্রতিদিন
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








