Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট’র বিভিন্ন পদে নির্বাচন বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: September 9, 2018 | 9:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট’র বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার। গভর্ণর, পাবলিক এডভোকেট, স্টেট সিনেটর, নিউইয়র্ক সিটির এটর্নী জেনারেল, লিউট্যানেন্টট গভর্ণর এ্যাসেম্বলীম্যানসহ বিভিন্ন সাব কমিটির নির্বাচনে বাংলাদেশি কোন প্রার্থী না থাকলেও তারা বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করছেন। তবে প্রাইমারি নির্বাচনের দিকে বাংলাদেশিদের দৃষ্টি রয়েছে বেশি। বাংলাদেশিরা প্রার্থীদের নিয়ে গণসংযোগ করছেন। বিশেষ করে বাংলাদেশিরা কাজ করছেন গভর্ণর এন্ড্রু কুমো, পাবলিক এডভোকেট এবং বর্তমানে এটর্নী জেনারেল পদে ল্যাটিশিয়া জেমস, স্টেট সিনেট পদপ্রার্থী সাবেক সিটি কম্প্রোট্রলার জন ল্যু, ক্যাটিলিনা ক্রজ এবং রামোমের পক্ষে। কারণ এ সব প্রার্থী বাংলাদেশি কমিউনিটির পাশে রয়েছেন।
নিউইয়র্ক স্টেট’র প্রাইমারি নির্বাচনে গভর্নর পদে নির্বাচন করছেন বর্তমান গভর্নর এন্ড্রু কুমো, সিনথিয়া নিক্সন। অনেকে মতে জরিপে কুমো এগিয়ে থাকলেও সিনথিয়া ভালই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এটর্নী জেনারেল পদে নির্বাচন করার জন্য প্রতিন্দ্বন্দ্বিতা করছেন ল্যাটেশিয়া জেমস, প্যাট্রিক মেলোনি, বিচা আর ইভ ও জিফাট টিচাউট। লুথারেন গভর্নর পদের জন্য প্রাইমারিতে অংশ নিচ্ছেন ক্যাথি সি চোসেল ও জোমেনি উইলিয়াম।
স্টেট সিনেটর পদে ডিস্ট্রিক্ট ৩১ থেকে নির্বাচন করছেন সেন্টিয়ানো পিনা, মরিসন আনকেন্টের, রবার্ট জ্যাকসন ও থমসন এ্যালেন। স্টেট সিনেটর ডিস্ট্রিক্ট ১১ থেকে নির্বাচন করছেন জন ল্যু, টনি এবেলা। এ্যাসেম্বলীম্যান পদে নির্বাচন করছেন ডিস্ট্রিক্ট ৬৮ থেকে-রবার্ট রডরিগার্স, জন রিজ, ডিস্ট্রিক্ট ৬৯ থেকে- রুবিনা ভিরো বারসেঞ্জ, ড্যানিয়েল জে ডোনেল, ডিস্ট্রিক্ট ৭১ থেকে গোলিম এ প্রেজ, লিসা টিজেদ ও আলফার্ড ই টেইরর, ডিস্ট্রিক্ট ৭২ থেকে ইয়োমেরিস স্মিথ, কারম্যান ডি রোসা ও সোসা এ জিমিজ এবং ডিস্ট্রিক্ট ৭৪ থেকে নির্বাচন করছেন অক্ষয় অরুণ, ডি ইফটেইন ও জন লাগস এবং ডিস্ট্রিক্ট ৩৯ জ্যাকসন হাইটস থেকে নির্বাচন করছেন ক্যাটেলিনা ক্রুজ।
সংশি¬ষ্টরা বলছেন, জন ল্যুর অবস্থা ভাল। তবে তার প্রতিদ্বন্দ্বী টনি এ্যাভেলাও শক্তিশালী প্রার্থী। তিনি বর্তমান স্টেট সিনেটর। ওই আসনে অনেক এশিয়ান ভোটার রয়েছেন। বিশেষ করে চীন, হংকংসহ অন্যান্য দেশের মানুষ। টনি এ্যাভেলার ভোটার হচ্ছেন শ্বেতাঙ্গরা। যদি এশিয়ানরা ঐক্যবদ্ধ থাকেন এবং বাংলাদেশিরা ভোট দেন তবে অবশ্যই জন ল্যু জয়লাভ করে আসবেন।
মূলধারার নারী নেত্রী মাজেদা উদ্দিন বলেন, নির্বাচনী প্রচারণায় বাংলা থাকায় বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে আগের তুলনায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV