Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষায় মামুন’স টিউটোরিয়ালের অসামান্য সাফল্য

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: March 22, 2019 | 4:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে এবারও অসামান্য সাফল্য অর্জন করেছে মামুন’স টিউরোরিয়াল। গত সোমবার স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। মামুন’স টিউটোরিয়ালে পড়–য়া প্রায় ৮৫ ভাগ ছাত্র-ছাত্রী এ বছর স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে বলে জানিয়েছে টিউটোরিয়াল কতৃপক্ষ। এ টিউটোরিয়ালের বহু শিক্ষার্থী স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির সেরা হাইস্কুলগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।
জানা যায়, স্পেশালাইজড হাইস্কুলখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জায়গা করে নিতে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হয়। ৫ হাজারেরও অধিক আসনের প্রতিটির জন্য লড়াই করতে হয় গড়ে ৩০-৪০ জন মেধাবীকে। তবে ধারাবাহিকভাবে এশিয়ান অরিজিন শিক্ষার্থীদের সাফল্যের হার এ প্রতিযোগিতায় ঈর্ষনীয়। বাংলাদেশি প্রজন্মের এ সাফল্যগাথার নেপথ্যে নিরবে কাজ করে যাচ্ছে মামুন’স টিউটোরিয়াল সহ বাংলাদেশি মালিকানাধীন বেশক’টি টিউটোরিং সেন্টার।
গত সোমবার স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফল আসতে শুরু করলে প্রতিটি টিউটোরিং সেন্টারে একের পর এক সুসংবাদ আসতে থাকে। ফলাফল জানার পর সফল শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মিষ্টির প্যাকেট হাতে উপস্থিত হন মামুন’স টিউটোরিয়ালে। ছোট-বড় সবার কলকাকলীতে মুখর সুবিশাল ক্লাসরুমে শেখ আল মামুন উষ্ণ অভিনন্দন জানান শিক্ষার্থী-অভিভাবকদের। তৈরী হয় উৎসবমুখর এক পরিবেশ। ফুলের তোড়া হাতে অভিনন্দন জানান এ সাফল্যের নেপথ্য নায়ক শেখ আল মামুনকে।
শেখ আল মামুন বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় বরাবরের মত এবারও আমাদের অসংখ্য শিক্ষার্থী স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামকরা হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। মামুন’স টিউটোরিয়ালে যারা পড়েছে তাদের মধ্যে ৮৫ ভাগ ছাত্র-ছাত্রী এ বছর স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। শিক্ষক শেখ আল মামুন বলেন, এ কৃতিত্ব ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের। আমরা শুধু দিক নির্দেশনা দিয়ে যাই। চেষ্টা করি একজন শিক্ষার্থীর সর্বোচ্চ মেধা বিকাশের। ভবিষ্যতে তারা যাতে আরো সফল হতে পারে। তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েরা যখন ভালো ফলাফল করে, ওদের মুখে যখন স্বপ্ন পূরণের গল্প শুনি তখন গর্বে, আনন্দে বুকটা ভরে যায়। নতুন ভাবে পথ চলার শক্তি পাই।
স্পেশালাইজড স্কুলে প্রিয় সন্তানের ভর্তির সুযোগে বাবা-মায়েরা অকৃপণ ভাবে ধন্যবাদ জানান মামুন’স টিউটোরিয়ালের কর্নধার শেখ আল মামুনকে। শিক্ষার্থীরা তাদের সাফল্যের পেছনে বাবা-মা এবং মামুন’স টিউটোরিয়ালের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV