Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের ক্যাম্পেইন অফিস উদ্বোধন ও ইফতার পার্টি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: May 4, 2021 | 2:19 PM

https://www.facebook.com/USANewsNY/videos/622122132521797

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ ব্রঙ্কস থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের ক্যাম্পেইন অফিস উদ্বোধন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ মে সোমবার বিকেলে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় খলিল চায়নিজ পার্টি হলে ফিতা কেটে মোহাম্মদ এন মজুমদারের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস’র সাধারণ সম্পাদক মো. শামীম মিয়ার পরিচালনায় এবং জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও আরো বক্তব্য রাখেন ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট প্রার্থী কাউন্সিলম্যান ফার্নান্দো ক্যাবেরা, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক সভাপতি ফখরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক জামাল হোসাইন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, বাংলাদেশী আমেরিকান কালাচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার চৌধুরী, বাপার কমিউনিটি লিয়াজোঁ নিউইয়র্ক সিটি পুলিশ ডিটেকটিভ মাসুদ রহমান, এমটিএর লোকাল ইউনিয়ন ভাইস প্রেসিডেন্ট সায়েম মুন্তাকিম, এটর্নী আলেকজান্ডার ডেভিড প্রমুখ।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া। দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে দোয়া-মুনাজাত পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মো. মইনুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাবাজার বিজনেস এসোসেয়েশনের সহ সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়ার, সভাপতি আবুল খায়ের আখন্দ, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান, বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হক, বৃহত্তর রাজশাহী সমিতির সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, এটর্নী নাসরিন এ মজনু, পুলিশ অফিসার মাহবুবুর জুয়েল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুল খালেক, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট প্রফেসর আমিনুল হক চুন্নু, আব্দুল মোছাব্বির, সোহান আহমেদ টুটুল, রেক্সনা মজুমদার, নাসির উদ্দিন, নুরুল ইসলাম সহ মূলধারার রাজনীতিক, ব্যবসায়ী, সমাজকর্মী, সংস্কৃতিসেবী, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার বিপুল আমন্ত্রিত অতিথি।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারকে সাথে নিয়ে ফিতা কেটে তার নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

বক্তারা আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, মোহাম্মদ এন মজুমদার একজন পরীক্ষিত সমাজ সেবক। কমিউনিটির কোন সমস্যায় সবার আগে এগিয়ে আসেন তিনি। কমিউনিটির দাবি-দাওয়া বাস্তবায়নে তার বিকল্প নেই।

মোহাম্মদ এন মজুমদার সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নিজেদের অবস্থান মজবুত করতে ২২ জুনের নির্বাচনে সবাই ভোট দিন। এ নির্বাচনের ওপর অনেক কিছু নির্ভর করে। সিটি উন্নয়ন পরিকল্পনায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ৫জন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। যাকে যোগ্য মনে করেন তাকেই ১ নম্বর তালিকায় রাখুন। আমাকে যোগ্য মনে করলে ১ নম্বর তালিকায় রাখুন। আমি বিজয়ী হলে সিটি প্রদত্ত সকল সুযোগ সুবিধা আদায়ে সর্বাত্মক চেষ্টা চালাবো।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV