Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারকে অ্যাসাল’র এনডোর্সমেন্ট (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: May 16, 2021 | 3:30 PM

https://www.facebook.com/USANewsNY/videos/481596366505093

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ ব্রঙ্কস থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারকে এনডোর্স করেছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল। গত ১৫ মে শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এনডোর্স অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দিন। তিনি ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়দের অবস্থান আরো শক্তিশালী করার ওপর গুরত্বারোপ করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসাল ন্যাশনাল কমিটির সেক্রেটারী এম করিম চৌধুরী, অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হক ও ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, বাংলাবাজার বিজনেস এসোসেয়েশনের সহ সভাপতি মোঃ খলিলুর রহমান, এমটিএ’র লোকাল ইউনিয়ন ভাইস প্রেসিডেন্ট সায়েম মুন্তাকিম, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সাংবাদিক ইব্রাহিম চৌধুরী, বাংলাদেশী আমেরিকান কালাচারাল

এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, ‘ইকনা’র কর্মকর্তা সাব্বির গুল, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক জামাল হোসাইন, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সোহান আহমেদ টুটুল, রেজা আব্দুল্লাহ স্বপন, নুরুল ইসলাম, জালাল চৌধুরী, উইলিয়াম রিবেরা প্রমুখ। অনুষ্ঠানে অ্যাসাল সদস্যরা ছাড়াও মূলধারার রাজনীতিক, ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশিষ্ট লেবার লিডার অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন কমিউনিটির কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখার জন্য আসন্ন নির্বাচনে সিটি কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার সহ সাউথ এশিয়ান প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান। তিনি ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়দের অবস্থান আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারী এম করিম চৌধুরী এসময় অ্যাসালের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। নিজেদের অবস্থান মজবুত করতে আগামী ২২ জুনের নির্বাচনে মোহাম্মদ এন মজুমদার সহ সাউথ এশিয়ান প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে মোহাম্মদ এন মজুমদারকে এই ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত করাতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি ঐক্যবদ্ধ হলে কাউন্সিলম্যান পদে মোহাম্মদ এন মজুমদারের জয় সম্ভাব বলে মন্তব্য করেন তারা।

অ্যাসাল’র কর্মকান্ডের প্রশংসা করে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার বলেন, দক্ষিণ এশীয় কমিউনিটিকে শক্তিশালী করার লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংগঠনটি। তাকে অকুন্ঠ সমর্থনের জন্য অ্যাসাল সহ বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আন্তরিক ভূমিকা রাখবেন। বাংলাদেশীসহ দক্ষিণ এশীয়দের বন্ধু হিসেবে পাশে থাকবেন।
অনুষ্ঠানে মোহাম্মদ এন মজুমদার বলেন, তিসি জীবনের বেশীরভাগ সময়ই ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় বসবাস করে আসছেন। ছেলে-মেয়েদের শিক্ষা সমাপ্তি, নিজের পেশাগত এবং ব্যবসায়িক উন্নয়ন শেষে জনগণের সেবা করার প্রত্যয়ে আমি নির্বচনে প্রার্থী হয়েছেন। গণমানুষের অধিকার আদায়ে সুদীর্ঘ ৩০ বছর ধরে স্থানীয় কমিউনিটি বোর্ড এবং বিভিন্ন সংগঠনের কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে রয়েছেন। পিছিয়ে পড়া কমিউনিটির শিক্ষা-হাউজিং-কর্মসংস্থান উন্নয়নে ভূমিকা রাখতে বদ্ধপরিকর তিনি।
মোহাম্মদ এন মজুমদার নিজেকে একজন অভিজ্ঞ, যোগ্য প্রার্থী হিসেবে আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে ভোট দিয়ে তাকে সেবা করার সুযোগ দেয়ার আবেদন জানান। এজন্য বাংলাদেশীসহ সকল কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা হরেন তিনি।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV