নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার এর সমর্থনে বিরাট কার র্যালি (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/244744454087998
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডিস্ট্রিক্ট ১৮ ব্রঙ্কস এর আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে বিরাট কার র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুন বিকেলে মোহাম্মদ এন মজুমদারের নেতৃত্বে অর্ধশতাধিক কারের এ র্যালিটি তার পুরো নির্বাচনী এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে শ্লোগান সহ মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে বিভিন্ন শ্লোগান সম্বলিত লেখা প্ল্যা কার্ড বহন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

কার র্যালিতে অন্যদের মধ্যে ছিলেন নিউইয়র্ক সিটি ট্রানজিট ইউনিয়ন লোকাল ১০০ এর ভাইস চেয়ারম্যান সাইম মোনতাকিম, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক জামাল হোসাইন, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া, সভাপতি আবুল খায়ের আখন্দ, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, এইচ এম মিজানুর রহমান, নারী নেত্রী রেক্সোনা মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, ক্যাম্পেইন ট্রেজারার মনসুর আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রেজা আবদুল্লাহ স্বপন, জালাল চৌধুরী, নজরুল ভূইয়া, আরিফ রেজা, রাশেদ মজুমদার, মো: সেলিম রেজা, নুরুল ইসলাম, নাছির উদ্দীন, সাদিকুর রহমান, মামুন সরকার প্রমুখ।

র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ এন মজুমদার বলেন, আমি ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় দীর্ঘ সময় ধরে স্থানীয় কমিউনিটি বোর্ড সহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে জনগণের জন্য কাজ করছি। আরো বৃহত্তর পরিসরে এলাকাবাসীর সেবা করার প্রত্যয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। ভোট দিয়ে সে সেবা করার সুযোগ দিন।
বক্তারা একজন অভিজ্ঞ, যোগ্য এবং নিবেদিতপ্রাণ প্রার্থী হিসেবে ভোট দিয়ে কাউন্সিলম্যান পদে মোহাম্মদ এন মজুমদারের বিজয়ী আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে এবার একটা বড় সুযোগ তৈরী হয়েছে। সবাই একযোগে কাজ করলে সে সুযোগ কাজে লাগানো সম্ভব।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








