Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী সাইফুর খান হারুনের সমর্থনে জ্যামাইকায় বিরাট কার র‌্যালি ও সমাবেশ: বাংলাদেশী-আমেরিকানদের ভোটেই বিজয় সম্ভব! (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: June 14, 2021 | 8:28 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1254511551686428

https://www.facebook.com/USANewsNY/videos/183469820372757

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডিস্ট্রিক্ট ২৪ (কুইন্স) এর আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে কাউন্সিলম্যান প্রার্থী সাইফুর খান হারুনের সমর্থনে জ্যামাইকায় বিরাট কার র‌্যালি ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ জুন শুক্রবার বিকেলে সাইফুর খান হারুনের নেতৃত্বে একটি কার র‌্যালি তার পুরো নির্বাচনী এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশে যোগ দেয়। এসময় সাইফুর খান হারুনের সমর্থনে বিভিন্ন শ্লোগান সম্বলিত লেখা প্ল্যা কার্ড বহন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক-জেবিবিএ’র সভাপতি ও ক্যাম্পেইন কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজের সভাপতিত্বে এবং ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব এবাদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে কাউন্সিলম্যান প্রার্থী সাইফুর খান হারুন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স সিভিল কোর্টের জজ প্রার্থী এটর্নী

সোমা সাঈদ, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও সাবেক সভাপতি বদরুল খাঁন, কমিউনিটি লিডার নাসির আলী কান পল, যুক্তরাষ্ট্র বিএনপি’র ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি’র আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু ও সদস্য সচিব

মিজানুর রহমান ভূইয়া মিল্টন, জেএমসি’র সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, সাবেক কংগ্রেসম্যান প্রার্থী মিজানুর রহমান, সাবেক কাউন্সিলম্যান প্রার্থী তৈয়বুর রহমান হারুন, বাপার ট্রেজারার রাশিক মালিক, কমিউনিটি এক্টিভিস্ট বিলাল চৌধুরী, এএফএম মিসবাউজ্জামান, মঈনুল ইসলাম, ডা. নার্গিস আহমেদ, মাশুক খান প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে কাউন্সিলম্যান প্রার্থী সমাজকর্মী সাইফুর খান হারুন তাকে সমর্থনের জন্য তিনি বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সাইফুর খান হারুন বলেন, আমি জ্যামাইকা এলাকায় দীর্ঘ সময় ধরে বিভিন্ন সংগঠনের মাধ্যমে জনগণের জন্য কাজ করে আসছি। আরো বৃহত্তর পরিসরে এলাকাবাসীর সেবা করার জন্য এ নির্বাচনে প্রার্থী হয়েছি। সকলে ভোট দিলে সে সেবা করার সুযোগ আসবে।

তিনি সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বাংলাদেশী কমিউনিটিসহ ইমিগ্রেন্টদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে তিনি সদা সোচ্চার থাকবেন।

বক্তারা কাউন্সিলম্যান পদে একজন যোগ্য এবং নিবেদিতপ্রাণ প্রার্থী হিসেবে সাইফুর খান হারুনকে ভোট দিয়ে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান। তারা বলেন, নিউইয়র্ক সিটিতে বহু বাংলাদেশির বসবাস। অথচ এখন পর্যন্ত সিটি কিংবা স্টেটে একজনকেও নির্বাচিত করা সম্ভব হয়নি।

এবারের নির্বাচনে একটা বড় সুযোগ তৈরী হয়েছে। সবাই একযোগে কাজ করলে সে সুযোগ কাজে লাগানো সম্ভব। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলে কেন্দ্রে গিয়ে ভোট দিলে কাঙ্খিত বিজয় আসবে। বাংলাদেশী-আমেরিকান ভোটাররা কেন্দ্রে গেলেই তার বিজয় সুনিশ্চিত।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV