নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল শেখ’র বোর্ড অব ইলেকশনে পিটিশান দাখিল : ১২ সেপ্টেম্বর প্রাইমারী
ইউএসএনিউজঅনলাইন.কম : আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ বোর্ড অব ইলেকশনে ২২০০ রেজিট্রার্ড ডেমোক্রেটিক ভোটারের স্বাক্ষরসমেত পিটিশান দাখিল করেছেন। নিউইয়র্ক সিটির ম্যানহাটানে বোর্ড অব ইলেকশনে স্থানীয় সময় গত ১০ জুলাই রোববার তার নির্বাচনী এলাকা কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) এর রেজিট্রার্ড ডেমোক্রেটিক ভোটারদের স্বাক্ষরসমেত এ পিটিশান জমা দেন। এসময় কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখের সঙ্গে তার মেয়ে মাইশা, ক্যাম্পেইন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিটিশান দাখিল শেষে হেলাল আবু শেখ বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ৯০০ রেজিট্রার্ড ডেমোক্রেটিক ভোটারের স্বাক্ষরসমেত পিটিশান জমা দেয়ার বাধ্যবাধকতা থাকলেও ২২০০ ভোটারের স্বাক্ষরসমেত পিটিশান দাখিলের মাধ্যমে প্রাইমারীতে কাউন্সিলম্যান পদে প্রার্থী হিসেবে ব্যালটে তার নাম অন্তর্ভূক্তির বিষয়টি প্রায় নিশ্চিত হল। তিনি বলেন, এর মাধ্যমে কাউন্সিলম্যান পদে তার অফিসিয়ালী নির্বাচনী অভিযাত্রা শুরু হল। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রাইমারীতেও ভোটারা তাকে বিপুলভাবে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। তিনি বলেন, আমি নির্বাচিত হলে নিউইয়র্ক সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখব।
কমিউনিটির অধিকার আদায়ে জোরালো চেষ্টা চালাব। নির্বাচনে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আমি আপনাদের নিয়ে গড়ে তুলতে চাই একটি সুন্দর কমিউনিটি।
উল্লেখ্য, হেলাল আবু শেখ ২০১৩ সালেও ডিস্ট্রিক্ট ৩৭ ব্রুকলীন থেকে কাউন্সিলম্যান পদে প্রার্থী হয়েছিলেন। সে নির্বাচনে দক্ষিণ এশিয়ানদের মাঝে ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হলেও অবশ্য জিততে পারেননি। সিটির মাধ্যমিক স্কুলের সাবেক শিক্ষক হেলাল শেখের সহধর্মিনী ডা. তানিয়া মুকিত শেখ ব্রঙ্কসের মন্টিফিয়ার হসপিটালের এটেন্ডিং ফিজিশিয়ান। তাদের তিন সন্তান মাইশা (১৩), মালিহা (১০) এবং মেহরান (১)।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ