Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখের বিশাল নির্বাচনী সমাবেশ : আগামী ১২ সেপ্টেম্বর প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: August 1, 2017 | 5:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এ ডেমক্রেটিক পার্টির প্রাইমারীতে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখের নির্বাচনী সমাবেশ থেকে আগামী ১২ সেপ্টেম্বর প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান হয়েছে। বাঙালী অধ্যুষিত ওজন পার্কের মদীনা পার্টি হলে গত ৩১ জুলাই সোমবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।       
সমাবেশে বক্তারা আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে দলমত নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধসহ কাউন্সিলম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ হেলাল আবু শেখকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান। বক্তারা আসন্ন নির্বাচনে হেলাল আবু শেখকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের পথ সুদৃঢ় করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা ন্যায্য হিস্যা নিশ্চিতকল্পে হেলালকে বিজয়ী করতে চাই। সকলে ঐক্যবদ্ধভাবে এ গুরুত্বপূর্ণ নির্বাচনে হেলাল শেখের পাশে দাঁড়ালে তার বিজয় সুনিশ্চিত। তারা বলেন, হেলাল শেখের জন্যে বাংলাদেশি-আমেরিকান ছাড়াও সকল ভোটারের কাছে ভোট চাইতে হবে। একাজে নতুন প্রজন্মকেও কাজে লাগাতে হবে। তারা বলেন, এই নির্বাচনী এলাকার প্রায় ৮০ শতাংশ ভোটারই ডেমোক্রেট। তাই দলীয় প্রাইমারীতে যিনি টিকে যাবেন, তিনিই সিটি কাউন্সিলে বিজয়ী হবেন নিশ্চিত।অনুষ্ঠানে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার পুন:ব্যক্ত করে প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করার জন্যে মিডিয়ার আন্তরিক সহায়তা কামনা করেন।হেলাল শেখ বলেন, নিউইয়র্ক সিটি কলেজ অব টেনোলজির নির্বাচিত ভিপির অভিজ্ঞতা ও সবার সহযোগিতা নিয়ে প্রথম বাঙালী কাউন্সিলম্যান হিসেবে কমিউিনিটির সেবা করার সুযোগ চাই। বলেন, পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবেন।
কমিউনিটির সেবায় নিজকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমি সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে চাই।অনুষ্ঠানে হেলাল আবু শেখ তাকে সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
কমিউনিটি এক্টিভিস্ট মুহাম্মদ আনোয়ার হোসাইনের পরিচালনায় সমাবেশে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খাঁন, ট্রাস্টি একলিমুজ্জামান নুনু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, মুক্তিযোদ্ধা বিষযক সম্পাদক মোজাহিদুল ইসলাম চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট আবু নাসের, হাজী নিজাম উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী ও মখন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আবেদীন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি এমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি একেএম আলমগীর, কমিউনিটি এক্টিভিস্ট মো. নুরুল গনি, আবদুল জলিল, গোলাম মোস্তফা, প্রফেসর সুলতান মাহমুদ, ওজন পার্কের মসজিদ আল আমানের সাবেক সেক্রেটারী জিল্লুর রহমান, জগন্নাথপুরের প্রবীণ শিক্ষক আবু হোরায়রা (সাদ মাস্টার), কমিউনিটি এক্টিভিস্ট আতাউল গনি আসাদ, মাওলানা রশিদ আহমেদ, মঈনুজামান চৌধুরী, মঈনুল হক চৌধুরীসহ কমিউনিটির নের্তৃবৃন্দ।অনুষ্ঠানে বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্যাম্পেইন কর্মকর্তাবৃন্দসহ দলমত নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ বোর্ড অব ইলেকশনে ২২০০ রেজিট্রার্ড ডেমোক্রেটিক ভোটারের স্বাক্ষরসমেত পিটিশান দাখিল শেষে প্রাইমারীতে একজন প্রার্থী হিসেবে তার নাম নথিভূক্ত হয়েছে। হেলাল আবু শেখ এখন নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) এর অফিসিয়াল কেন্ডিডেট।আরো উল্লেখ্য, ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৫১টি আসনেই নির্বাচন হবে আগামী ৭ নভেম্বর মঙ্গলবার। এ সিটিতে দুই লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করলেও এখন পর্যন্ত একজনও সিটি কাউন্সিল, এসেম্বলী কিংবা কংগ্রেসে জয়ী হতে পারেন নি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV