Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ১৮ এবং বাংলাদেশী-আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: April 27, 2021 | 1:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 18 মূলতঃ পার্কচেস্টার, ক্যাসলহিল, জেরেগা, সাউন্ডভিউ এবং হার্ডিংপার্ক নিয়ে গঠিত। ২ লাখ ভোটার অধ্যুষিত এ অঞ্চলের জনগোষ্ঠির সিংহভাগই হিসপানিক। এর পরেই রয়েছেন আফ্রিকান আমেরিকান। এছাড়া অত্যন্ত ছোট কমিউনিটি হিসেবে আছেন এশিয়ান কমিউনিটি তথা বাংলাদেশী, ইন্ডিয়ান, পাকিস্তানী ও আরব আমেরিকান। বাংলাদেশীরা এখনও বোর্ড অব ইলেকশনের ডাটা বেইজে আরব আমেরিকান হিসেবে পরিচিত।
ডিস্ট্রিক্ট 18, কমিউনিটি বোর্ড 9 এবং 43rd Precinct এর অন্তর্ভূক্ত। জেরেগা এভিনিউ, ক্যাসল হিল এভিনিউ, পার্কচেস্টার, সেন্ট লরেন্স ও সাউন্ডভিউ ট্রেন স্টেশন এর অন্তর্ভূক্ত। এসেম্বলী ডিস্ট্রিক্ট 85, 87 এবং 82 এর কিছু অংশ এই কাউন্সিল ডিস্ট্রিক্ট এর অন্তর্ভূক্ত। এছাড়া New York State Senate District 32, Congressional District 14 এর অন্তর্ভূক্ত। কমিউনিটি বোর্ড 9 ও এই সিটি কাউন্সিল এর অন্তর্ভূক্ত। এই কাউন্সিল ডিস্ট্রিক্ট এ বর্তমানে সিটি কাউন্সিল মেম্বার হিসেবে আছেন Ruben Diaz Sr.
আগামী ২২শে জুন Democratic Primary নির্বাচন। যদিও এটি একটি প্রাইমারী নির্বাচন, তবে অনেকটা (৯৯%) ডেমোক্রেট এর বসতি সম্পন্ন এই ডিস্ট্রিক্ট এর প্রাইমারী নির্বাচনের চূড়ান্ত ফলেই সাধারণ নির্বাচন বলে ধরে নেয়া যেতে পারে। সাধারণ নির্বাচন শুধুমাত্র আনুষ্ঠানিকতা। কারণ, এখানে কোন রিপাবলিকান প্রার্থী নেই।
এই ডিস্ট্রিক্ট এ সর্বমোট ৮ জন কাউন্সিল মেম্বার পদপ্রার্থী। তারা হচ্ছেন: Amanda Farias, Darlene Jackson, Mirza M Rashid, William Moore, Mohammed N Mujumder, Eliu A Lara, Michael Beltzer এবং William Rivera.

বাংলাদেশী-আমেরিকানদের অন্যতম প্রার্থী মোহাম্মদ এন মজুমদার। তিনি বিগত ৩২ বছর তথা জীবনের বেশীর ভাগ সময় এই ডিস্ট্রিক্ট এ বসবাস করে আসছেন। তিনি বিগত ১১ বছর স্থানীয় কমিউনিটি বোর্ড এর সদস্য, Land and Zoning Committee এর চেয়ারম্যান এবং ২ বার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি এই এলাকায় ছোট ব্যবসায়ী এবং ছোট Land Lord হিসেবে সূদীর্ঘকাল সুপরিচিত। শিক্ষার মানোন্নয়ন, হাউজিং সমস্যার সমাধান এবং বর্ণ বৈষম্যের বিরূদ্ধে সোচ্চার কন্ঠস্বর হিসেবে এই শহরে অত্যন্ত পরিচিত। জনাব মজুমদার এর নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল (BACC) এবং মজুমদার ফাউন্ডেশন ইতোমধ্যে বর্ণবাদ বিরোধী আন্দোলন, শিক্ষার প্রসার, হাউজিং সমস্যার সমাধান নিয়ে কাজ করার বিগত ২০ বছরের অভিজ্ঞতা ও সুনাম রয়েছে। মুজমদার ফাউন্ডেশন এর স্কুল সামগ্রী বিতরণ, বিনামূল্যে Housing Application এবং বর্ণবাদ বিরোধী সভা, সমাবেশ ও সেমিনার প্রশংসনীয় কার্যক্রম। এছাড়া BACC আয়োজিত Intrfaith Iftar নিউইয়র্ক শহরে সকল বর্ণের ও ধর্মের মানুষকে একত্রীকরণের একটি জ্বলন্ত দৃষ্টান্ত। তিনি Touro Law School থেকে আইনে মাস্টার্স ডিগ্রীধারী। সূদীর্ঘ ২২ বছর যাবৎ ম্যানহাটন এর একটি ল’ ফার্ম সহ কয়েকটি ল’ ফার্ম পরিচালনা, Consultant এবং Expert Opinion প্রদানকারী হিসেবে কাজ করে আসছেন।
মোহাম্মদ এন মজুমদার এর নির্বাচনী প্রতিশ্রুতি, তার ডিস্ট্রিক্ট এর অর্থনৈতিক ক্ষমতায়ন, শিক্ষার প্রসার, Affordable Housing এবং Welcome Center স্থাপনের মাধ্যমে সম্পদের সুষম বন্টন এবং সরকারী Resource সমূহ জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া। জনাব মজুমদার বলেন. “অতীত অভিজ্ঞতা ও সফলতার জন্য আমি গর্বিত। আমার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিটি কাউন্সিলে জনগনের জন্য কাজ করতে চাই”।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV