নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার জুলিসা ফেরারাস’র উদ্যোগে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব গ্রহনের কর্মসূচী
হাকিকুল ইসলাম খোকনঃ বিশ্ব রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটি কাউন্সিল এর প্রথম ডমিনিকান অভিবাসী সিটি কাউন্সিল মেম্বার ও উমেন ইস্যু কমিটির চেয়ারপারসন জুলিসা ফেরারাস’র উদ্যোগে গত ২৯ জানুয়ারী সকাল ১১টায় নিউইয়র্ক সিটির ১০০-০১, নর্থাদার্ন ব্লুয়োবার্ড ল্যাংগটন হুগস কমিউনিটি লাইব্রেরীর অডিটরিয়ামে কিউনি সিটিজেনশীপ নাউ এর সহায়তায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহনের আবেদন করার সহজ কর্মসূচীর গ্রহন করা হয়।
প্রায় শতাধিক লাটিনো এই কর্মসূচীতে অংশগ্রহন করেন। অপরাহ্ন ১২টায় সিটি কাউন্সিল মেম্বার জুলিসা ফেরারাস কিউনি সিটিজেনশীপ নাউ এর পরিচালক এটর্নী এ্যালেন ওয়ারনিক যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার আবেদনের কর্মসূচীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।বক্তব্যে সহজ পদ্ধতিতে কিভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া যায় তার বিস্তারিত আলোকপাত করেন। সিটি কাউন্সিল মেম্বার জুলিসা ফেরারাস্ কিউনির সহায়তায় নিউইয়র্ক সিটিতে বসবাসকারী অভিবাসীদের বিনামূল্যে আইনী সহায়তা করেন। বিনামূল্যে অভিবাসী আইনি সহায়তা নিতে আগ্রহীদের সিটি কাউন্সিল মেম্বার জুলিসা ফেরারাস, ৩২-৩৩এ, জংশন ব্লুবোর্ড, ইষ্ট এলমাষ্ট, নিউইয়র্ক এনওয়াই-১১৩৬৯, ফোন: ৭১৮-৬৫১-১৯১৭ যোগাযোগ করে সাক্ষাৎ করতে পারেন। সকল প্রকার যুক্তরাষ্ট্রের অভিবাসী বিষয় সম্পর্কে কাউন্সিল মেম্বার জুলিসা ফেরারাস বিনামূল্যে সহযোগিতা করেন।যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার আবেদন করার জন্য কুইন্সের ডিষ্ট্রিক অফিসে ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত, ১৬ ফেব্রুয়ারী, বুধবার, অপরাহ্ন ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, ২৩ ফেব্রুয়ারী, বুধবার অপরাহ্ন ২টা থেকে ৫টা পর্যন্ত এবং ২ মার্চ বুধবার অপরাহ্ন ২টা থেকে ৫টা পর্যন্ত অভিবাসীদের সহায়তা করবেন।

উক্ত কর্মসূচীতে আমন্ত্রিত হিসেবে বাংলাদেশ কম্যুনিটির সাংবাদিক ও এক্টিভিষ্ট হাকিকুল ইসলাম খোকন যোগদান করেন। কাউন্সিল মেম্বার জুলিসা ফেরারাস সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনকে ধন্যবাদ জানান। কাউন্সিল মেম্বার জুলিসা ফেরারাস বার্তা সংস্থা বাপস্ নিউজকে বলেন, অভিবাসীর একজন কন্যা হিসেবে আমি অনুভব করি অভিবাসীদের মনের ব্যাথা। তিনি আরো বলেন, নিউইয়র্ক সিটির তার নির্বাচনী এলাকা ছাড়াও নিউইয়র্কের সর্বত্র অভিবাসীদের বিনামূল্যে আইনী সহায়তা দেওয়া তার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তিনি এ প্রতিনিধির সাথে বাংলাদেশ কম্যুনিটির প্রসংশা করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








