Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে যোগদানকারী ৫ বাংলাদেশী অফিসারের সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: July 13, 2017 | 10:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে যোগদানকারী ৫ বাংলাদেশী-আমেরিকান পুলিশ অফিসারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস। নর্থ ব্রঙ্কসের কারি অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টে গত বুধবার রাতে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত বাংলাদেশী-আমেরিকান পুলিশ অফিসাররা হলেন : মাহবুবুর জুয়েল, জামান আসাদ, চৌধুরী ইফতেখার, চৌধুরী মোহাম্মদ ও আহমেদ ইশতিয়াক। এ ৫ বাংলাদেশী অফিসারের সংবর্ধনা উপলক্ষে কেক কাটা হয়।বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় এ সভায় সংবর্ধিত অফিসাররা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসেম্বলীম্যান হোজে রিভেরা, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট হেলাল চৌধুরী প্রমুখ। এ সময় সংবর্ধিত অফিসারদের বন্ধু-বান্ধব, বাংলাদেশ কমিউনিটির নের্তৃবৃন্দ, আয়োজক সংগঠনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।বক্তারা সংবর্ধিতদের চৌকষ অফিসার হিসেবে অভিহিত করে বলেন, নিউইয়র্ক সিটির পুলিশ অফিসারদের বিশ্বের সেরা অফিসার হিসেবে বিবেচনা করা হয়। আশা করছি, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশী-আমেরিকান পুলিশ অফিসাররা বাংলাদেশীদের অন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। বক্তারা বলেন, বাংলাদেশী-আমেরিকান পুলিশ অফিসারদের মাধ্যমে বাংলাদেশীদের মধ্যে যাদের ভাষাগত সমস্যা রয়েছে তারা পুলিশি সেবায় বিশেষ লাভবান হবেন।আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সংবর্ধিত কর্মকর্তারা বলেন, তাদের কর্তব্যনিষ্ঠা, কর্মতৎপরতার মাধ্যমে নিউইয়র্ক সিটির পুলিশ বাহিনীতে সেরা অফিসার হিসেবে সেবা দেয়ার সদা চেষ্টা চালাবেন। এজন্য প্রবাসীদের সমর্থন ও দোওয়া কামনা করেন তারা।উল্লেখ্য, এবারের ফোর্থ জুলাইয়ের বর্ণাঢ্য উৎসবে নিরাপত্তা তৎপরতার মধ্য দিয়ে ১০ বাংলাদেশীসহ ৪০৮ পুলিশ অফিসারের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে দায়িত্ব গ্রহনের অধ্যায় শুরু হয়। পুলিশ একাডেমিতে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের পর স্বাধীনতা দিবসের দিন ম্যানহাটানে বিশ্বখ্যাত মেডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত এক বর্নাঢ্য অনুষ্ঠানে তাঁরা অভিষিক্ত হন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV