নিউইয়র্ক সিটি বিএনপি পুনর্গঠিত : সভাপতি ইঞ্জিনিয়ার খালেক, সাধারণ সম্পাদক আরিফ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিউইয়র্ক সিটি শাখা পুনর্গঠন করা হয়েছে। নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু নিউইয়র্ক ষ্টেট বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় সভাপতি-সাধারণ সম্পাদক পদে সম্প্রতি এ পুনর্গঠন করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
সিটি বিএনপির কার্যকরী কমিটির সর্বসম্মতিত্রুমে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল খালেককে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আরিফ আর চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সিটি বিএনপির কার্যক্রমকে গতিশীল করার লক্ষে তাদের এই দায়িত্ব দেয়া হয়। এছাড়া সংগঠনের নিস্কৃয় পদগুলো পুনর্গঠন করে সিটি বিএনপিকে গতিশীল করার বিষয়েও সিদ্ধান্ত গৃহিত হয়।
সংহতি দিবস উদযাপন সোমবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক সিটি (মহানগর) শাখার উদ্যেগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আগামি ১২ নভেম্বর সোমবার জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং