Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি ম্যারাথন : ৪০ বছর পর জিতলো কোন মার্কিন নারী

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: November 6, 2017 | 9:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি ম্যারাথন জিতলেন ৩৬ বছর বয়সী মার্কিন সালানি ফ্লানাগান। তিনি মেরি কেইটানিকে পিছনে ফেলে বিজয়ী হন। ১৯৭৭ সালের পর প্রথম কোন মহিলা জিতলেন নিউইয়র্ক সিটি ম্যারাথন।

কেনিয়ার কেইটানি এর আগে ৩ বার নিউইয়র্ক ম্যারাথন জিতলেও ফ্লানাগান কখনও জয়ের স্বাদ পায়নি। ফ্লানাগান ২ ঘন্টা ২৬ মিনিট ৫৩ সেকেন্ডে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছান যা কেইটানির তুলনায় ১ মিনিট দ্রুত। ফিনিশিং লাইনে পৌঁছার পর তিনি আনন্দে কাঁদতে শুরু করেন। তিনি বলেন, ‘এটি সত্যিই অবিশ্বাস্য, আমি অনেকদিন যাবৎ এ দিনটির জন্য অপেক্ষা করছি।’

২০১০ সালে ফ্লানাগান প্রথমবারের মত নিউইয়র্ক ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন। তখন তিনি দ্বিতীয় হয়েছিলেন। পিঠে আঘাত পাওয়ার কারণে তিনি বস্টন ম্যারাথনে অংশগ্রহণ করতে পারেননি। তিনি নিউইয়র্ক ম্যারাথনের কেইটানির উপর বিশেষভাবে লক্ষ্য রেখে কঠোর পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করছিলেন বলে জানিয়েছেন।

এর আগে সর্বশেষ ১৯৭৬-৭৭ সালে মার্কিন নারী হিসেবে এ প্রতিযোগীতায় জিতেছিলেন ‘মিকি গোরম্যান’। দীর্ঘ ৪০ বছর পর যুক্তরাষ্ট্রকে আবার শিরোপা উপহার দিলো ফ্লানাগান। তাকে মঞ্চে ডাকা হলে তিনি আবার কেঁদে ফেলেন এবং পুরস্কার গ্রহণ করার পর বলেন, ‘আমি এই মুহুর্তের জন্য ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম।’

পূর্বে ঘোষণা দিয়েছিলেন নিউইয়র্ক ম্যারাথন জিতলে তিনি অবসর গ্রহণ করবেন। তবে, জয়ী হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেননি তার অবসরের ব্যাপারে। ফক্স নিউজ

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV