নিউইয়র্ক সিটি হসপিটালের অ্যাডভাইজারি বোর্ড মেম্বার হলেন আবদুর রহিম হাওলাদার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক সিটি হেলথ এন্ড হসপিটাল বিভাগের (এলমহার্স্ট হসপিটাল) অ্যাডভাইজারি বোর্ড মেম্বার হলেন আবদুর রহিম হাওলাদার। ৩ আগস্ট NYC Health & Hospital প্রধান কার্যালয় থেকে এলমার্স্ট হসপিটাল অ্যাডভাইজারি বোর্ড মেম্বার পদে নিয়োগপত্র প্রদান করা হয়।
বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার বর্তমানে নিউইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড মেম্বার ও নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩০’র কমিউনিটি লিয়াজোঁ। মুন্সীগঞ্জের কৃতি সন্তান আবদুর রহিম হাওলাদার নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির দু’বারের নির্বাচিত সেক্রেটারি ছিলেন। এছাড়া নিউইয়র্কের বাংলাদেশীদের সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) সাবেক সহ-সভাপতি, জ্যাকসন হাইটস মুসলিম সেন্টারের দু’বারের সভাপতি, মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতিসহ নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব এবং এশিয়ান আমেরিকান চেম্বারেরও ডিরেক্টর।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
