Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট সিনেটর পদপ্রার্থী রবার্ট জ্যাকসনের ফান্ডরেজিং অনুষ্ঠানে মুসলিম এডভাইজারী কাউন্সিল গঠন সহ পাবলিক স্কুলে হালাল খাবার সরবরাহে জোর প্রচেষ্টা চালানোর অঙ্গীকার

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: October 30, 2018 | 1:23 AM

https://www.facebook.com/USANewsNY/videos/171148107156029/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক স্টেট সিনেটে একমাত্র মুসলিম প্রার্থী রবার্ট জ্যাকসন তার সমর্থনে আয়োজিত এক ফান্ডরেজিং অনুষ্ঠানে বলেছেন, তিনি নির্বাচিত হলে মুসলিম এডভাইজারী কাউন্সিল গঠন সহ পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহের জন্য জোর প্রচেষ্টা চালাবেন।
গত ২৮ অক্টোবর রোববার ম্যানহাটানের পলাশ রেষ্টুরেন্টে ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইনকের সভাপতি ও ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের সিইও ইকবাল আহমেদ মাহবুবের সভাপতিত্বে এ ফান্ডরেজিং অনুষ্ঠানে যৌথ সঞ্চালনায় ছিলেন আরবান হেলথ কেয়ারের কমিউনিটি আউটরিচ কর্মকর্তা মেহেরুন্নেসা জুবায়দা ও ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের পরিচালক মানিক আহমেদ।


অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩১ ম্যানহাটান এর ডেমোক্রেট প্রার্থী রবার্ট জ্যাকসন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, ট্রাষ্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বুরহান, বিগত নির্বাচনে কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্কের প্রেসিডেন্ট একেএম এমআর ভূইয়া, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কমিউনিটি এক্টিভিস্ট আলহাজ্ব আবদুর রব দলা মিয়া, আসসাফা ইসলামিক সেন্টার জামে মসজিদের ইমাম মাওলানা রফিক আহমেদ, সভাপতি সুলতান আহমদ জসীম,  কোষাধ্যক্ষ মনির আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট ডা. নাহিদ খান, মো.মনির উদ্দিন, সামাদ মিয়া জাকের, দ্বীন ইসলাম প্রমুখ।


এ ফান্ডরেজিং অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিলেন ইকবাল আহমেদ মাহবুব, এডভোকেট নাসির উদ্দিন, আলহাজ্ব গিয়াস উদ্দিন, আলহাজ্ব আবদুর রব দলা মিয়া, একেএম মিজানুর রহমান ভূইয়া, মনির আহমেদ, মেহেরুন্নেসা জুবায়দা, হেলাল আবু শেখ, ফখরুল ইসলাম দেলোয়ার, আব্দুল হাসিম হাসনু, আজিমুর রহমান বুরহান, ইঞ্জিনিয়ার আশরাফ আলী, কায়সারুজ্জামান কয়েসে এবং মনির আহমেদ।
অনুষ্ঠানে রবার্ট জ্যাকসন তাকে সমর্থনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি সবসময় বাংলাদেশীদের পাশে থাকবেন। নির্বাচিত হলে বাংলাদেশী-আমেরিকান তথা মুসলিম আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখবেন। কমিউনিটির অধিকার রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে সচেষ্ট থাকবেন। এজন্য বাংলাদেশীসহ সকল কমিউনিটির সার্বিক সহযোগিতা চান তিনি।
বক্তারা বলেন, কমিউনিটি ও দেশ সেবায় সত্যিকার ভূমিকা রাখতে বাংলাদেশী-আমেরিকানদের অধিকহারে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। তারা আগামী ৬ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠেয় নির্বাচনে রবার্ট জ্যাকসন সহ ডেমোক্রেট প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তারা বলেন, স্টেট সিনেটর পদে নির্বাচিত হয়ে রবার্ট জ্যাকসন প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন পরিপন্থী পদক্ষেপ থেকে ইমিগ্র্যান্টদের নিরাপত্তাসহ স্টেটের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
সভাপতির বক্তব্যে ইকবাল আহমেদ মাহবুব বলেন, নিউইয়র্কের ব্রঙ্কস থেকে নির্বাচিত সাবেক স্টেট এসেম্বলীম্যান এরিক এ স্টেভেনসন মুসলিম এডভাইজারী কাউন্সিল গঠনের একটি বিল এসেম্বলী হাউজে উত্থাপন করলেও বিলটি আজো আলোর মুখ দেখেনি। আশা করি রবার্ট জ্যাকসন সিনেটর নির্বাচিত হয়ে মুসলিম এডভাইজারী কাউন্সিল গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
সভায় পেনসিলভেনিয়ার পিটসবার্গে ইহুদি ধর্মাবলম্বীদের উপসনালয় সিনাগগে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা এই মর্মস্পর্শী ঘটনায় বিপুল প্রাণহানির জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন।
অনুষ্ঠানে নতুন প্রজন্মের এলহাম ও জয়িফ সিনেটর পদপ্রার্থী রবার্ট জ্যাকসনকে ফুল দিয়ে বরণ করে নেন।
কমিউনিটির বিভিন্ন পর্যায়ের পেশাজীবী, সাংবাদিক, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/USANewsNY/videos/343558596396168/

https://www.facebook.com/USANewsNY/videos/1932087800178325/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV