নিউজারসিতে প্রানের আমেজে মেজবান অনুষ্ঠিত
বাংলাদেশের মেজবানের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে অনেক আগেই,তাইতো পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় নিয়মিতই এই মেজবানের আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কমিউনিটি অব নিউ জার্সির উদ্যোগে গত ১৪ সেপ্টেম্বর, ২০২২, বুধবার ১১ রেলরোড এভিনিউ, ব্রুকলন,নিউজারসি-০৮০৩০ এ অবস্থিত “আমেরিকান লিজন হল” এ মেজবান এর আয়োজন করা হয়েছিল।ওইদিন সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত মেজবান অনুষ্ঠান চলে।
মেজবান অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহন করেন। অনেক প্রবাসী সপরিবারে মেজবানে অংশগ্রহন করেন। মেজবান অনুষ্ঠানে প্রবাস প্রজন্মের শিশু-কিশোরদের অংশগ্রহন ছিল লক্ষ্যণীয়।
মেজবান অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলা গ্লোব অনলাইন পত্রিকার সম্পাদক আবু নসর, বাংলা খবর অনলাইন পত্রিকার সম্পাদক মনিরুজামান মনির সহ বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এই মেজবান অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশি আমেরিকানদের মিলনমেলায় পরিনত হয়।
বাংলাদেশ কমিউনিটি অব নিউ জার্সির নেতৃবৃন্দ মেজবান অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
