Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউজারসিতে বাংলাদেশ কমিউনিটি অফ নিউ জার্সির উদ্যোগে মেজবান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: September 17, 2022 | 3:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউ জার্সি থেকে আজিজ উল্লাহ:বাংলাদেশের মেজবানের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে অনেক আগেই,তাইতো পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় নিয়মিতই এই মেজবানের আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় মেজবানের আয়োজন করেছিল বাংলাদেশ কমিউনিটি অব নিউ জারসি।
সংগঠনটির উদ্যোগে গত ১৪ সেপ্টেম্বর, ২০২২, বুধবার ১১ রেলরোড এভিনিউ, ব্রুকলন,নিউজারসি-এ অবস্থিত “আমেরিকান লিজন হল” এ মেজবান এর আয়োজন করা হয়েছিল।ওইদিন সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত মেজবান অনুষ্ঠান চলে।
প্রানের আমেজে অনুষ্ঠিত এই মেজবান অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহন করে। অনেক প্রবাসী সপরিবারে মেজবানে অংশগ্রহন করে।মেজবান অনুষ্ঠানে প্রবাস প্রজন্মের শিশু-কিশোরদের অংশগ্রহন ছিল বেশ লক্ষ্যণীয় । সংগঠনের মেজবান পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আজিজ উল্লাহ পরিচালনায়  অনুষ্ঠানে আরো সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাকিন আহমেদ,লিয়াকতআলি,মো:জামান,নজরুল ইসলাম দুলাল,মোহাম্মদ হেসেন তারেক,নুর মোহাম্মদ সাইফ, ফরহাদ মিয়া,ইমতিয়াজ আহমেদ আরিফ খান,ইনতিয়াজ আহমেদ, মঈন উদ্দিন,মোহাম্মদ হাসান বাপ্পী, আহসান হাবিব মিন্টু, মইনুল হাবিব,মঈন উদ্দিন, সোলেমান হক, মোজাম্মেল হক,শাহেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম,এ কে আজাদ,মাসুম আহমেদ,মো: রহমান,মহি উদ্দিন,মোহাম্মদ জাহাঙ্গীর আলম,রাজিব চৌ:,মো: হাকিম পুতুল, কুসুম চৌধুরী,মোঃ: এম রহমান,মোঃ: মাসুদ, মোঃ এয়াসিন টিপু ,বেলাইত ভুইয়াপ্রমুখ।
মেজবান অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলা গ্লোব অনলাইন পত্রিকার সম্পাদক আবু নসর, বাংলা খবর অনলাইন পত্রিকার সম্পাদক মনিরুজামান মনির সহ বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এই মেজবান অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশি আমেরিকানদের মিলনমেলায় পরিনত হয়।
বাংলাদেশ কমিউনিটি অব নিউ জারসির নেতৃবৃন্দ মেজবান অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ