নিউজারসির আটলান্টিক সিটিতে জুনিয়র পুলিশ একাডেমীতে বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীদের কৃতিত্ব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজারসির আটলান্টিক সিটিতে গত ২৭শে জুলাই বৃহস্পতিবার “জুনিয়র পুলিশ একাডেমী”র গ্র্যাজুয়েশন প্রোগাম অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির বিভিন্ন স্কুলে চতুর্থ ও পঞ্চম গ্রেডে অধ্যয়নরত শিক্ষার্থীরা “জুনিয়র পুলিশ একাডেমী”র প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করে।আটলান্টিক সিটির পুলিশ বিভাগ এই একাডেমীর উদ্দ্যোক্তা।সর্বমোট সত্তর জন ছাএ-ছাএী “জুনিয়র পুলিশ একাডেমী”র প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করে।
“জুনিয়র পুলিশ একাডেমী”র পনের দিন ব্যাপী এই প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষণার্থীদের পুলিশ ও জরুরি সার্ভিসসমূহের কার্যক্রম সম্পর্কে অবহিতকরন ও সেবা গ্রহন সম্পর্কিত নিয়মকানুন, পারস্পরিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, নৈতিক চরিএ গঠন, সুন্দর ও সুশৃংখল জীবন গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত,সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠন, ফিঙ্গার প্রিন্টিং,অপরাধমূলক ঘটনার পর্যালোচনা, দক্ষ নেতার গুণাবলী- এসব বিষয় সম্পর্কে প্রশিক্ষন দেয়া হয়।এর ফলে ভবিষ্যত প্রজন্মের জন্য আটলান্টিক সিটিকে সন্ত্রাস,মাদক মুক্ত ও নিরাপদ শহর হিসাবে গড়ে তোলা সম্ভব হবে বলে উদ্যোক্তারা আশা করেন।
আটলান্টিক সিটি হাই স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত গ্র্যাজুয়েশান অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান,আটলান্টিক সিটি পুলিশ কমিশনার হেনরি হোয়াইট জুনিয়র, আটলান্টিক কাউনটি প্রসিকিউটর ডেমন জি টাইনার , মেয়রের চীফ অব ষ্টাফ ক্রিস ফিলিসিও, সিটি কাউনসিলর সহ পুলিশ বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জুনিয়র পুলিশ একাডেমী”র প্রশিক্ষন কর্মশালায় বাংলাদেশী আমেরিকান প্রশিক্ষণার্থী অনীশা দাশগুপ্তা,পুস্পিতা পাল,হৃদিকা চৌধুরী বিশেষ কৃতিত্ব প্রদর্শন করে। প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী সবাইকে সনদপএ প্রদান করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ