নিউজারসি রাজ্য সিনেটর ক্রিস ব্রাউনের সাথে মতবিনিময়
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- গত ১৯ নভেম্বর মংগলবার সকালে নিউজারসি রাজ্য সিনেটর ক্রিস ব্রাউনের সাথে মতবিনিময় করার লক্ষ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ তাঁর সাথে সাক্ষাতে মিলিত হন। আটলান্টিক সিটির সিনেটরের অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান এবং সাধারন সম্পাদক সোহেল আহমদ এর নেতৃত্বে সংগঠনের নেতা সাব্বির হোসেন ভূঁইয়া,শামসুল ইসলাম শাহজাহান, আব্দুল জামিল, ফরহাদ সিদ্দীক, রওশনউদদীন প্রমুখ এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ সিনেটর ক্রিস ব্রাউনের সাথে বাংলাদেশ কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।সংগঠনের নেতৃবৃনদ তাঁদেরকে মতবিনিময় ও সাক্ষাতের সুযোগ দেওয়ায় সিনেটর ক্রিস ব্রাউনকে ধন্যবাদ জানান। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ সিনেটর ক্রিস ব্রাউনকে বলেন, বিগত সময়ের মতো ভবিষ্যতেও বাংলাদেশী আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তাঁকে পাশে পাবেন বলে তাঁরা আশা করেন।
মতবিনিময়কালে সিনেটর ক্রিস ব্রাউন কমিউনিটি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন, অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশী আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তাঁরা তাঁকে পাশে পাবেন। সিনেটর ক্রিস ব্রাউন বলেন, বাংলাদেশী আমেরিকানরা আক্ষরিক অর্থেই আন্তরিক, বন্ধুবৎসল ।তাঁরা আমার সত্যিকারের বন্ধু।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








