Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউজার্সির আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: November 10, 2023 | 11:44 AM

সুব্রত চৌধুরী- প্রবাস জীবনে পাসপোর্ট-ভিসা হালনাগাদ রাখা যে কতটা প্রয়োজনীয় তা ভুক্তভোগী মাত্রই ভালোভাবে ওয়াকিবহাল। বিশেষ করে যেকোনো জরুরি প্রয়োজনে তা যে কত গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। এ সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে ভিনরাজ্যে অবস্থিত কনস্যুলেট বা মিশনগুলোতে দৌড়ঝাঁপ করাও হ্যাপার ব্যাপার। আর এসব সেবা গ্রহণের সুযোগ যদি ‘বাড়ির কাছে আরশি নগর’ এ পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। আর এই সুযোগ করে দিতেই নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আয়োজন করা হয়েছিল ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার।
গত আট নভেম্বর বুধবার সকাল দশটায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউস্থ ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়।
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ইসরাত জাহান, প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী,
পারসোনাল অফিসার মোঃ আবদুল আউয়াল, প্রশাসনিক কর্মকর্তা রুমন চন্দ্র দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসাইন, অফিস স্টাফ শফিকুল ইসলাম এই সেবা প্রদান করেন।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় সাড়ে তিনশতাধিক প্রবাসী বাংলাদেশি সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা তাঁদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন।
প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আয়োজন করায় বিএএসজে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। বিএএসজের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বিএএসজের ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করার জন্য বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি নির্দিষ্ট সময়ের অনেক আগেই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহণের জন্য বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সমবেত হতে থাকেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তা মাসুদ চৌধুরী, গিয়াস উদদীন পাঠান, মোঃ শাহরিয়ার আহমেদ, মোঃ মনিরুজামান, মোঃ বেলাল হোসেন, শিপন সাখাওয়াত, মোঃ আইয়ুব বাবুল, রওশন উদদীন, সিরাজ উদদীন, আবদুল জব্বার, আবু নসর, বেলাল উদদীন, মোঃ ফারুক, আব্দুর রহিম, শাহজালাল, মোঃ রেজা প্রমুখের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশিরা কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই এই সেবা গ্রহণ করে যারপরনাই খুশি হন।
প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির এই ধরনের আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV